
বিজ্ঞপ্তি : স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় বিএমএম মিলনায়তনে ডোনেশন কর্মসূচি, শিক্ষাবৃত্তি এবং সোনার বাংলা সোনার মানুষ স্বীকৃতি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা সম্মাননা পাচ্ছেন তারা হচ্ছেন সরকারি এমএম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার খলিলুর রহমান (শিক্ষানুরাগী), কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা (সুশাসন), ডাঃ শেখ ফরিদউদ্দিন আহমেদ (চিকিৎসা সেবা), সালেহউদ্দিন সবুজ (মানবসেবা) ও কাজী মোতাহার রহমান বাবু (সাংবাদীকতা)। প্রধান অতিথি থাকবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন ও সমাজসেবার বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুর রহমান।

