By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাবরদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, প্রমাণ চায় পিসিবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাবরদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, প্রমাণ চায় পিসিবি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বাবরদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, প্রমাণ চায় পিসিবি

Last updated: 2024/06/21 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় হয়ে গেছে পাকিস্তানের। এরপর থেকে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত–সমর্থকরাও। তাদের মধ্যে কেউ কেউ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছে বাবর আজমদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিসিবির উর্ধ্বতন কর্মকর্তা। একইসঙ্গে তিনি ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় প্রমাণ দিতে বলেছেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, কিছু ইউটিউবার ও সাংবাদিক নানা অভিযোগ তুলছেন বাবরদের বিরুদ্ধে। যা আবারও ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। তবে পাকিস্তানের দলীয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের নেতিবাচক কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিশেষ করে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটার, কোচ থেকে শুরু করে প্রতিযোগী দলগুলোর প্রতিটি সদস্যের ওপর নজরদারি চালায় আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট। বলে রাখা ভালো, পাকিস্তানের ক্রিকেটে এর আগেও ফিক্সিংয়ের মতো ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে। তবে বর্তমান দলে থাকা অধিনায়ক বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাদাব খানদের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো বিতর্কিত কাজে জড়ানোর রেকর্ড নেই।

এসব বিষয় বিবেচনায় নিয়েই এবার মুখ খুললেন পিসিবির উর্ধ্বতনরা। সেই কর্মকর্তার নাম প্রকাশ না করেই বোর্ড সূত্রে সংবাদমাধ্যমটি বলছে, ‘আমরা সব ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে জানি। সীমার মধ্যে থেকে কেউ সমালোচনা করলে সেটি গ্রহণযোগ্য এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন ভিত্তিহীন তথ্য-প্রমাণ ছাড়াই ম্যাচ-ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ তোলা হয়, সেটি কোনোভাবেই সহ্য করা হবে না।’

তিনি আরও বলছেন, ‘যখন ক্রিকেটারদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, তখন কেন অনুসন্ধানের মতো বিষয় আসছে? যিনি অভিযোগ তুলেছেন, তার উচিৎ প্রমাণ হাজির করা। আমরা আমাদের আইনি বিভাগকে নির্দেশনা দিয়েছি এ ধরনের অভিযোগের বিষয়ে যেন তারা নোটিশ জারি করে এবং প্রমাণ চাওয়া হয়। যদি কোনো প্রমাণ না পাওয়া যায়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানহানির ক্ষতিপূরণ চাওয়া হবে। ছয় মাসের মধ্যে এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিতের নিশ্চয়তা রয়েছে পাঞ্জাবের আইনে।’

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে হেরে পাকিস্তানের সুপার এইটে খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড ও কানাডাকে হারানোয় ৪ পয়েন্ট পান বাবররা। তবে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট বেশি নিয়ে স্বাগতিকরা সুপার এইট নিশ্চিত করে এবং বিদায় হয় পাকিস্তানের। এরই মাঝে বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরে গেছেন, তবে বাবরসহ কয়েকজন ক্রিকেটার এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারই এক ফাঁকে এক দর্শকের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদের ঘটনা ঘটেছে পাক পেসার হারিস রউফের। যা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাউখালীতে ৪১ দিন জামাতে নামাজ পড়ায় উপহারসামগ্রী বিতরণ
Next Article যুব মহিলা লীগ নেত্রীদের ‘হাতাহাতি’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 46 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 50 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 52 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?