By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বায়ুদূষণে মানুষ মেরে ফেলছেন: পরিবেশ অধিদফতরকে হাইকোর্ট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বায়ুদূষণে মানুষ মেরে ফেলছেন: পরিবেশ অধিদফতরকে হাইকোর্ট
জাতীয়

বায়ুদূষণে মানুষ মেরে ফেলছেন: পরিবেশ অধিদফতরকে হাইকোর্ট

Last updated: 2023/02/06 at 3:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

জন্মভূমি ডেস্ক : বায়ুদূষণ রোধে আদালত বারবার আদেশ দেওয়া সত্ত্বেও তা বাস্তবায়ন না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বায়ুদূষণে মানুষকে মেরে ফেলছেন। এ সংক্রান্ত মামলার শুনানিকালে রবিবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানিকালে পরিবেশ অধিদফতরের পক্ষে আইনজীবী আমাতুল করিম প্রতিবেদন তুলে ধরে আদালতকে বলেন, ‘হাইকোর্টের আদেশের পরেই উচ্চ পর্যায়ে মিটিং হয়েছে এবং তারা বেশ কিছু কার্যক্রম শুরু করেছেন। যার ফলে এই মুহূর্তে পরিবেশ সূচক (ইনডেক্সে) অনুসারে ঢাকার অবস্থান ২৪ নম্বরে রয়েছে।’

এসময় আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘এই সূচক তো ঠিক নেই। সকালে একরকম থাকে বিকালে আরেক রকম হয়। এটা তো সময় সময় পরিবর্তন হয়।’

এসময় আদালত বলেন, ‘সূচকে ১ নম্বরে থাকুক আর ২৪ নম্বরে থাকুক, সব মিলিয়ে পরিবেশের সূচকে আমাদের অবস্থান তো ভালো না।’

আদালত আরও বলেন, ‘মিটিং করে কী লাভ, যদি পরিবেশ দূষণ না কমে। এসব বন্ধ করুন। বায়ুদূষণে মানুষকে মেরে ফেলছেন।’

পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনাদের অনেকের স্ত্রী-সন্তান বিদেশে থাকেন, আপনাদের তো সমস্যা নেই। আমাদের তো এখানে থাকতে হয়। এই দূষণে আমাদের তো সমস্যা হয়।’

এসময় পরিবেশ অধিদফতরের আইনজীবী লোকবল সংকট, অভিযান চালাতে ম্যাজিস্ট্রেট সংকটের কথা বললে জবাবে আদালত বলেন, ‘ম্যাজিস্ট্রেট না থাকলে জুডিসিয়ারি থেকে নেবেন। লোকবল সংকটের কথা কি আপনারা জানিয়েছেন?’

আদালত আরও বলেন, ‘ইটভাটার মালিকেরা আপনাদের ম্যানেজড করে চলে’, উল্লেখ করে আদালত বলেন, ‘ম্যাজিস্ট্রেট কেন থাকবে না? আপনাদের লজিস্টিক সমস্যা বলেননি কেন? আপনাদের কাজে সন্তোষ হওয়ার মত কিছু নেই। মুনিব না হয়ে তাদেরকে বলেন, দেশের সেবক হতে। শুধু হাই পাওয়ার মিটিং করলে হবে না।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৫ দফা দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Next Article জাপার চেয়ারম্যান জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?