By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাল্যবিয়েতে সহযোগিতা করায় নোটারী আইনজীবীর ওপর চড়াও, ছেলের মা লাঞ্ছিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > বাল্যবিয়েতে সহযোগিতা করায় নোটারী আইনজীবীর ওপর চড়াও, ছেলের মা লাঞ্ছিত
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

বাল্যবিয়েতে সহযোগিতা করায় নোটারী আইনজীবীর ওপর চড়াও, ছেলের মা লাঞ্ছিত

Last updated: 2024/01/18 at 5:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কুষ্টিয়া প্রতিনিধি : ভুয়া তথ্যের হলফনামা তৈরী করে বাল্যবিয়েতে সহযোগিতা করায় দৌলতপুর উপজেলার সংক্ষুব্ধ এক ছেলের মা ওই নোটারি আইনজীবির উপর চড়াও হয়ে নির্যাতন ও লাঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরের ওই ঘটনায় ভুক্তভোগী নারী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে অভিযোগ দিয়েছেন। এঘটনার ফুটেজ ধারন করার অপরাধে ওই নোটারি আইনজীবির গুন্ডাবাহিনীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেত্রু। তার অফিসে হামলা করে দুইটা পিসি ক্যামেরাসহ সংবাদ সরঞ্জাম ভাংচুর করেছে বলেও অভিযোগ সেতুর। এমন ঘটনা অবগত বলে সত্যতা নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আবু সাইদ জানান, এঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তি আইনী সহযোগিতা চাইলে দেয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে নোটারি আইনজীবী বলেন, ‘আইনজীবীর চেম্বারে কোন বাল্যবিয়ে হওয়ার সুযোগ নেই’। অভিযোগের সত্যতা নিশ্চিত করেন জেলা প্রশাসন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দীর্ঘদিনের অভিযোগ, কুষ্টিয়া আদালত চত্বরে অধিকাংশ নোটারী আইনজীবী মোটা অংকের অর্থের বিনিময়ে ভুয়া তথ্য সম্বলিত হলফনামা নোটারি তৈরী করে দিয়ে কার্যত: বাল্যবিয়েতে সহযোগিতা করে আসাছেন। তাদের মধ্যে এ্যাড. সিরাজ প্রামানিকের নাম শীর্ষস্থানে রয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একজন ভুক্তভোগী ও সংক্ষুব্ধ মা এমন অভিযোগ নিয়ে নোটারি আইনজীবী এ্যাড. সিরাজ প্রামানিকের চেম্বারে এসে চড়াও হন এবং জুতা খুলে মারতে উদ্যোত হন, এসময় পাল্টা ওই নারী আইনজীবীর নেতৃত্বে চেম্বারের অন্যদের দ্বারা লাঞ্ছিত হন। এসময় ঘটনাস্থলে শোরচিৎকার শুনে আশপাশের লোকজন এসে আক্রান্ত নারীকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের নিয়ে যান।

সোমবার দুপুরে আদালত চত্বরের ওই ঘটনায় লাঞ্ছিত ও সংক্ষুব্ধ দৌলতপুর উপজেলার বাসিন্দা(চ্ছদ্যনাম) মাহফুজা বেগম (৩২)র অভিযোগ, ‘আমার ছেলের বয়স ১৪ বছর। ৯ম শ্রেনীতে পড়ে। একই স্কুলের ৭ম শ্রেনির এক মেয়েকে নিয়ে এসে এই নোটারি আইনজীবী সিরাজ প্রামানিকের কাছ থেকে ছেলের বয়স ২১বছর আর মেয়ের বয়স ১৮ বছর দেখিয়ে ভুয় তথ্যের হলফনামা তৈরী করে তার চেম্বারেই কাজী ডেকে বিয়ে করিয়ে দিয়েছে মোটা টাকার বিনিময়ে। কোর্টে আসে মানুষ ন্যায় বিচারের জন্য, অথচ এই ভুয়া নোটারি উকিলরাই অল্প বয়সী ছেলেমেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছেন। আমি এর বিচার চাই।

জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন, এ ধরনের ভুয়া তথ্যের নোটারি হলফনামা করে বাল্যবিয়ের অভিযোগ প্রায়ই পাচ্ছি। বিষয়টি নিয়ন্ত্রিত হয়ে থাকে জেলা জজের কার্যালয় হতে। ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্র প্রেরণ করে জানানো হয়েছে। ঘটনাটিও শুনেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে বসে এই সুরাহা করার উদ্যোগ নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
Next Article প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?