By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ইসি রাশেদা সুলতানার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ইসি রাশেদা সুলতানার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ইসি রাশেদা সুলতানার

Last updated: 2023/05/10 at 11:08 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলক হলেও বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন কমিশন চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে।

মঙ্গলবার সকাল ১১টায় খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, আমরা চাই খুব ভালো একটা নির্বাচন। ভোটারদের ইভিএম সম্পর্কে জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় এলাকায় গিয়ে জানাবে, ভোটারদের সচেতন করবে। বিএনপিকে নির্বাচনে আসতে আমরা আহ্বান করে যাচ্ছি। এখনও মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় রয়েছে। আসেন নির্বাচনটা করেন, দেখেন। অন্তত পরীক্ষামূলকভাবে হলেও নির্বাচন করেন, কি অবস্থা দাড়ায়। কমিশনের উপর আস্থা থাকা না থাকাটা কমিশনের হাতে আর নেই।

তিনি আরও বলেন, একটা জাতীয় নির্বাচনও আমরা করিনি। জাতীয় নির্বাচন যদি করতাম, সেখানে আসলেই ওই ধরনের ব্যর্থতা যদি আপনাদের নজরে আসতো, দেশবাসী বলতো, বিশ্ববাসী বলতো তাহলে সেটার পরিস্থিতি ভিন্ন ছিল। কিন্তু সেটাতো এখনও হয়নি। সেজন্য আমরা মনে করি যে উনারা একটু ইতিবাচকভাবে চিন্তা করুক, আসুক। আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাচ্ছি, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাচ্ছি। আমার বিশ্বাস উনারা (বিএনপি) জাতীয় নির্বাচনে আসবেন।

এ সময় খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওয়ার্ড পরিক্রমা-৮: জুটমিল শ্রমিকদের কর্মসংস্থানের দাবি ওয়ার্ডবাসীর
Next Article সাতক্ষীরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?