By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপির নেতাকর্মীর অবিচল সংগ্রামের ফসল দেশের দ্বিতীয় স্বাধীনতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > বিএনপির নেতাকর্মীর অবিচল সংগ্রামের ফসল দেশের দ্বিতীয় স্বাধীনতা
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বিএনপির নেতাকর্মীর অবিচল সংগ্রামের ফসল দেশের দ্বিতীয় স্বাধীনতা

Last updated: 2024/10/30 at 2:14 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে বিএনপির প্রতিটি নেতাকর্মীর অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন উলে­খ করে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপির নেতাকর্মীরা দেড় যুগেরও বেশি সময় ধরে গুম-খুন, হামলা-মামলা, দমন-দুর্বৃত্তায়নের শিকার হয়েও রাজপথে ছিলো বলেই খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংগঠনিকভাবে সর্বোচ্চ ভূমিকা রেখেছে প্রতিটি নেতাকর্মী। আর সে ভুমিকার ফসল হিসেবে ৫আগস্ট ছাত্র-জনতার চুড়ান্ত আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
মঙ্গলবার বিকাল ৪টায় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ২৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, গেল ৫আগস্টের বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় মা। স্বামী হারানো বেদনাবিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ। পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয়বিদারক হাহাকার। আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সবার ১৭ বছরের রক্ত, শ্রম ও অশ্র“ দিয়ে, প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলমান ছিল। যারা ১৭ বছর লুটপাট করেছে, অত্যাচার করেছে, মানুষ গুম-খুন করেছে তারা এখনো দেশ ছেড়ে যায়নি। আমাদের যে সংগ্রাম ছিলো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সে সংগ্রাম এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের আরো পথ পাড়ি দিতে হবে, আরো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।

২৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী। বিশেষ বক্তা ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব মোল­া ফরিদ আহমেদ। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ফকরুল আলম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল কবীর মিল্টন, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, শামীম কবীর, আজিজা খানম এলিজা, ব্যবসায়ী কাজী ফিরোজ, পারভিন আক্তার, মনিরুজ্জামান মনি, জিএম মঈন উদ্দিন, ডা. আব্দুস সালাম, হাসান আল মামুন বাপ্পি, আসাদুজ্জামান লিটন, রেজাউল আমিন সাবু, আইয়ুব আলী, শেখ মনিরুজ্জামান, আব্দুস সালাম, আফজাল হোসেন, হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন, বজলুর রহমান রাজা, শেখ মিজানুর রহমান, বায়েজিদ হোসেন, নজরুল ইসলাম সবুজ, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে মনিরুজ্জামান মনি সভাপতি, বায়েজিদ হোসেন সাধারণ সম্পাদক ও সরোয়ার মাতুবক্ষরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে ২৩৯ কোটি টাকার রাজস্ব আদায় কম
Next Article তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?