By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র দুঃখ প্রকাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র দুঃখ প্রকাশ
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র দুঃখ প্রকাশ

Last updated: 2021/03/06 at 12:02 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে বলেছেন, ‘গত ২৭শে ফেব্রুয়ারি শনিবার খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এমন কি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যে হোটেলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছিলো সে হোটেল চাপ দিয়ে বন্ধ করে দেয়া হয়।যে কারণে ঢাকা থেকে মেজর (অব:) শাহজাহান ওমর বীর উত্তম সহ আমরা খুলনাতে পৌঁছিয়ে সারাদিন এক কাপড়ে খুলনা মহানগর কার্যালয়ে বসে থাকি। এক প্রকার অভুক্ত অবস্থায় আমরা সমাবেশে যোগ দিই। আমি খুলনা বিভাগের সন্তান। আমি জানি খুলনা বিভাগের মানুষজন খুবই অতিথি পরায়ণ। অতিথিদেরকে তারা বরং আত্মীয় হিসেবে গ্রহণ করে। সেদিন আমরা বড় তিক্তকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। যা আমি আমার ৫০ বছরের অধিক রাজনৈতিক জীবনে কখনোই এ ধরনের ঘটনার মুখোমুখি হই নাই। ঘটনাক্রমে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যায় কিছু কৌতুক পূর্ণ শব্দ বা রাজনৈতিক চুটকি ব্যবহার করি। সম্ভবত এই কৌতুক পূর্ণ শব্দ বা রাজনৈতিক চুটকি গুলো আমার প্রতিপক্ষ বন্ধুদের ভালো লাগেনি। হয়তো কেউ কেউ কষ্ট পেয়ে থাকবেন। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জ্ঞানত: আমি কাউকে সচেতনভাবে কখনো আঘাত করিনি। আমি স্পষ্ট করে আমার বন্ধুদের জানাতে চাই, আমার বক্তব্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখিত। অতীতে আমরা এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তো একসঙ্গে করেছি। রাজনৈতিক বিবেচনায় আমরা যেখানেই অবস্থান করি না কেন, আমরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। মনে কষ্ট রাখবেন না। আমিও খুলনা বিভাগের সন্তান।আমাকে সেই ভাবেই আপনারা গ্রহণ করবেন এটা আমি প্রত্যাশা করি।সুত্র- বিজ্ঞপ্তি

সিনিয়র করেস্পন্ডেন্ট March 6, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদায় অশ্লীল ছবি প্রদর্শন ও কেরাম বোর্ড জুয়া, প্রশাসন নির্বিকার
Next Article শরণখোলায় চোরাই গরুসহ দুইজন গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 7 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?