By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই: ডিবি প্রধান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই: ডিবি প্রধান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই: ডিবি প্রধান

Last updated: 2023/10/22 at 1:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানী ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপি যে মহাসমাবেশ ডেকেছে তাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ। তবে বহিরাগত কেউ যেন রাজধানীতে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।

আজ রবিবার (২২ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএমপি কমিশনার কর্তৃক যেকোনো রাজনৈতিক দলই সমাবেশ করার অনুমতি পাবেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যও পুলিশ কাজ করবে। তবে আমাদের নিয়মিত চেকপোস্ট, টহল অভিযান চলবে। মামলা, ওয়ারেন্টের আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরণের রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে না।

বিএনপির পক্ষ থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশ ঘিরে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার, হয়রানি ও চেকপোস্টের নামে ঢাকায় আসা নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন বলেন, এটা ঠিক না। ঢাকায় অনেক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান আছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে। ডিএমপি সেগুলোর নিরাপত্তা তদারকি দিয়ে থাকে। ঢাকা শহরে এসে বহিরাগতরা যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করি। এটা আমাদের রুটিন কাজ। এটা সব সময়ই করি। আজও আমরা অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, চেকপোস্ট, অভিযান আছে বলেই ঢাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। টহলদল, চেকপোস্ট না থাকলে তো ঢাকা অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।

আরেক প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি, বিরোধী দলের কোনো মত নেই, এক দল সমাবেশ করতো, আরেক দলকে সমাবেশ করতে দেওয়া হতো না। এখন কিন্তু ঢাকা শহরে একই দিনে ৩/৪টা দল সমাবেশ করছে। প্রত্যেকটা সমাবেশকে আমরা নিরাপত্তা দিচ্ছি। কোনো সমাবেশ ঘিরে অপ্রীতিকর কিছু ঘটছে না। আমরা আশাবাদী আগামী ২৮ অক্টোবরও নাশকতা বা অপ্রীতিকর কিছু ঘটনার আশঙ্কা বা সম্ভাবনা নাই।

হারুন বলেন, আশঙ্কাকে ঘিরেই আমরা কিন্তু নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমরা প্রত্যেকটা দলের সমাবেশেই ডিএমপি কমিশনার পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেন। ২৮ অক্টোবর যদি বিএনপি মহাসমাবেশের অনুমতি পায় তবে আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দিবো। আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ লাখ নেতা-কর্মী ঢাকায় ঢুকে গেছে। নানকও তাই বলেছেন। এই তথ্যগুলো তো গোয়েন্দা তথ্যেই পায়। ডিবি পুলিশের কাছে কি এ ধরণের তথ্য রয়েছে? জানতে চাইলে হারুন বলেন, রাজনৈতিক নেতারা কে কি বলেন, সেটা আমরা ভাবছি না। আমরা আমাদের গোয়েন্দা তথ্যের বাইরে যাবার কথা না। আমরা আশ্বস্ত করতে চাই। আমাদের অভিযান অব্যাহত আছে। রুটিন চেকপোস্ট, রুটিন কাজ চলবে। মামলা ও ওয়ারেন্টের আসামি ধরার অভিযান চলবে।

সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। সেদিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে ইতোমধ্যে ডিএমপির কাছে আবেদন করেছে বিএনপি। ডিএমপির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। একই দিন কাছাকাছি জায়গায় বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসেন নগর পুলিশের ডিবি প্রধান।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ইসরাইল
Next Article মিয়ানমারে বেদখল ফাঁড়ি উদ্ধারে বিমান হামলার নির্দেশ জান্তা সরকারের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 13 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 13 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?