By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Last updated: 2025/09/01 at 12:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 7 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়েছে দলটি। গতবছর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপি।

খালেদা জিয়া এক বছর ধরে কারামুক্ত অবস্থায় রয়েছেন। দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল তা ন্যায়বিচারে ক্রমশ খালাস দিচ্ছে আদালত। এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দলটির নেতাকর্মীরা। সবমিলিয়ে এক অনুকূল পরিবেশে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।

খুলনায় বিএনপির কর্মসূচি :

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মহানগর ও জেলা বিএনপি ও অন্তর্গত সকল স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকল দলীয় কার্যালয় আলোকসজ্জা। সকল স্থানীয় সংবাদ মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। দুপুর ১২টায় খুলনা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদুভাই এর কবর জিয়ারত ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া, বিকাল ৩টায় জিয়া হল চত্বরে (শিববাড়ী মোড়) র‌্যালিপূর্ব সমাবেশ এবং সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি (জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে কেডিএ এভিনিউর রাস্তা দিয়ে, ফরাজী পাড়া মোড় হয়ে রয়েল চত্বরে শেষ হবে)। ২ সেপ্টেম্বর নগরীর শহিদ হাদিস পার্ক, খালিশপুর ঝিলপুকুরসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি’র সাবেক নেতারা তিনদিনের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকাল সাড়ে ৩টায় সোনাডাঙ্গা বিএনপি অফিসের সামনে জমায়েত দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, আলোচনাসভা ও র‌্যালি এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামিকাল মঙ্গলবার বেলা ১১ টায় সোনাডাঙ্গা লেক সোলার পার্কে (আবাসিক ফেজ-২) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আগামি বুধবার বিকাল সাড়ে ৩টায় পল্লীমঙ্গল স্কুল ময়দানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৫৮
Next Article দশমিনায় মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 6 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?