
পাইকগাছার কপিলমুনি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
বিজ্ঞপ্তি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বিএনপি-জামাত বাংলাদেশের স্বাধীনতায় কখনও বিশ্বাস করে না। বিএনপি-জামাত দেশে থেকেও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। বিএনপি-জামাত কখনও দেশের উন্নয়ন চায় না। আওয়ামী লীগ দেশের উন্নয়নেই বিশ্বাসী। মঙ্গলবার বিকালে পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহবান জানান।
কপিলমুনি সহচারী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অমৃতময়ী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। উপজেলা সহ-সভাপতি গফফার খাঁ’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, শেখ মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, শেখ আনিচুর রহমান মুক্ত, জেলা সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ কাওসার আলী জোয়াদ্দার, মায়নুল ইসলাম, কাজী জাহাঙ্গীর হোসেন, সরদার বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন। উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম রাজা, শেখ মাহমুদুন্নবী মিল্টন, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায়সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।