By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে

Last updated: 2023/11/05 at 5:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশের কার্যক্রম হঠাৎ ভেঙে গেলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় অতিক্রম করার সময় বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিয়ে যেতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা পলাতক ৪০০-৫০০ নেতাকর্মী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উসকানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় পল্টন মডেল থানাধীন পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তাণ্ডবলীলা চালায়। পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এএসআই এরশাদুল হককে আহত করে তার পিস্তল ছিনিয়ে নেয়।

এর আগে গত ৩১ অক্টোবর রাতে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরের দিন তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার একটি আদালত।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৬ দিনের রিমান্ডে রয়েছেন।

এছাড়া রাজধানীর পল্টন থানায় নাশকতা ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় ১ নভেম্বর মধ্যরাতে গুলশান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি দুজন হলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া। গ্রেফতারের পরদিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটে “ডি-নথি বিষয়ক” প্রশিক্ষণ শুরু
Next Article জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন পদের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?