প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২২, ১০:৫৩ পি.এম
বিএনপি নেতা রিয়াজসহ গুলিবিদ্ধ ২
![]()
নগরীর ৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টায় খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ দু’জন খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের হাতে ও রফিকের পিঠে বিদ্ধ হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া