By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএফইউজের নিন্দা ও প্রতিবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বিএফইউজের নিন্দা ও প্রতিবাদ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বিএফইউজের নিন্দা ও প্রতিবাদ

Last updated: 2023/05/13 at 1:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ। অবিলম্বে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী কালো আইন বাতিলের দাবি জানিয়েছেন।

শুক্রবার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার পরও দুর্ভাগ্যজনকভাবে এর অপব্যবহার বন্ধ হচ্ছে না। বরং অপকর্মের বিরুদ্ধে সমালোচনা ঠেকাতে ক্ষমতাসীনরা যে এ কালো আইনকে ব্রক্ষ্মাস্ত্র বানিয়েছে, নারায়ণগঞ্জের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে শামীম ওসমানকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ৮ ডিসেম্বর রাতে দৈনিক সোজাসাপটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করে সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব (পিএস) হাফিজুর রহমান। এ মামলায় প্রথমে হাইকোর্ট থেকে ২ সপ্তাহের জামিন পান আবু সাউদ মাসুদ। পরবর্তীতে চার্জশিট প্রদানের পূর্বপর্যন্ত জামিন মঞ্জুর করে সাইবার ট্রাইব্যুনাল আদালত। বুধবার আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। পরবর্তীতে বিবাদীর আইনজীবী আদালতে টাইম পিটিশন চাইলে আদালত তা নামঞ্জুর করে আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিকের কোন প্রতিবেদন নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার পেতে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন। কিন্তু সেসবের তোয়াক্কা না করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিককে হয়রানি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি। আরো দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানি না করার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বার বার অঙ্গীকার ব্যক্ত করা হলেও তার ন্যূনতম বাস্তবায়ন দৃশ্যমান নেই। যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় এসআরডিআই’র বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত
Next Article জেলা শিল্পকলায় মহুয়া পালা নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 40 seconds ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 7 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 16 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?