By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএমএ এর নিকট নাগরিক নেতৃবৃন্দের অভিযোগ দাখিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বিএমএ এর নিকট নাগরিক নেতৃবৃন্দের অভিযোগ দাখিল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বিএমএ এর নিকট নাগরিক নেতৃবৃন্দের অভিযোগ দাখিল

Last updated: 2023/05/17 at 7:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : পেশাগত অসাদাচারণে জড়িত চিকিৎসকসহ গরীব নেওয়াজ ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করলেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেন, রোগীকে হাত বেধে এ্যানেসথেসিয়া দেওয়া কোন মতে স্বজনদের কাম্য নয়। অপারেশন থিয়েটারে ডাক্তার আসার আগে এ্যানেসথেসিয়া দেওয়া কতটুকু সমচীন বা চিকিৎসা শাস্ত্রে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গরীব নেওয়াজ ক্লিনিকে রোগী সংকটাপন্ন থাকা অবস্থায় অপরেশন থিয়েটারে হাসি তামাশা প্রমাণ করে ক্লিনিক কর্তৃপক্ষের যথেষ্ট অবহেলা রয়েছে। এককথায় বলতে গেলে ভুল চিকিৎসায় সাংবাদিক মামুন খানের স্ত্রী শায়লা শারমিন মৃত্যুবরণ করেছে। প্রতিউত্তরে বিএমএ এর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, চিকিৎসকের অবহেলাই মারাত্মক পেশাগত অসদাচারণ। তিনি আশ^^াস দেন এই অভিযোগের ভিত্তিতে বিএমএ ও নাগরিক নেতাবৃন্দকে নিয়ে যৌথ তদন্ত কমিটি গঠণ করা হবে। গতকাল বুধবার দুপুর ২টায় বিএমএ কার্যালয়ে নাগরিকদের উদ্যোগে পেশাগত অসদাচরণে জড়িত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে অভিযোগপত্র বিএমএ এর নেতৃবৃন্দের কাছে অভিযোগ দাখিল করেন সাংবাদিক মামুন খান ও নাগরিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলী সদস্য এইচ এম শাহাদৎ, মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের জেরা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ফারুক- উল –ইসলাম, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, অধ্যাপক সঞ্জয় সরকার, সাইদুর রহমান বাবু, ডিবিসির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান ইয়াসিন আরাফাত রুমি, আনন্দ টেলিভিশনের ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান আনিছুর রহমান কবির, দৈনিক খবরের ব্যুরো প্রধান তিতাস চক্রবর্ত্তী, সিনিয়র সাংবাদিক রণজিত দেবনাথ, খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদ, দৈনিক সময়ের খবরের সাংবাদিক সোহাগ দেওয়ান, দৈনিক জন্মভূমির সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়, সাংবাদিক সাইফুল ইসলাম, দেশসংযোগের খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, ছাত্র ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি অর্চিষ্মান দেবনাথ সাধারণ সম্পাদক জয় বৈদ্য প্রমুখ। সভায় বক্তারা তদন্তপূর্বক দোষী চিকিৎসক ডাঃ দিলীপ কুন্ডু ও ডাঃ সানজিদা হুদা সুইটিসহ গরীব নেওয়াজ ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। বিএমএ এর সভাপতি বলেন, অভিযোগের ব্যাপারে সত্য উদঘাটনের সর্বাত্মক চেষ্টা করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধু রেলসেতুর মামলামাল নিয়ে মোংলা বন্দরে সান ইউনিটি
Next Article সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর ৪ সদস্য আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 3 minutes ago
জাতীয়

বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার

By Tanvir 11 minutes ago
জাতীয়

তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

By Tanvir 14 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?