By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএসএফ থেকে বাঁচতে নদীতে লাফ, ৫ ঘণ্টা লুকিয়ে থাকার পর মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএসএফ থেকে বাঁচতে নদীতে লাফ, ৫ ঘণ্টা লুকিয়ে থাকার পর মৃত্যু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিএসএফ থেকে বাঁচতে নদীতে লাফ, ৫ ঘণ্টা লুকিয়ে থাকার পর মৃত্যু

Last updated: 2024/11/11 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বাংলাদেশ-ভারত সীমান্তে নদীর ঠান্ডা পানিতে ৫ ঘণ্টা কাটানোর পর এক মাদক চোরাকারবারি মারা গেছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে কুখ্যাত আন্তঃসীমান্ত মাদক চোরাচালানকারী হিসেবে আখ্যায়িত করেছে।

রোববার (১০ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জামিনে থাকা এক কুখ্যাত আন্তঃসীমান্ত মাদক চোরাচালানকারী ভারত-বাংলাদেশ সীমান্ত (আইবিবি) বরাবর ইছামতি নদীর ঠান্ডা পানিতে প্রায় পাঁচ ঘণ্টা কাটানোর পরে মারা গেছেন বলে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) রোববার দাবি করেছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পান্ডে মৃত ওই যুবককে বাবাই বড়াই হিসাবে চিহ্নিত করেছেন। তিনি আরও জানান, একজন সহযোগীসহ বাবাই বড়াইকে ভোর ৪টার দিকে নদীর পানির কচুরিপানার নিচ থেকে উদ্ধার করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪-পরগনা জেলার আংরাইল সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

ডিআইজি পান্ডে বলেন, “বিওপি-তে তাদের কম্বল দেওয়ার পাশাপাশি গরম চা পরিবেশন করা হয়েছিল। আগুনও জ্বালানো হয়েছিল, যাতে তারা নিজেদেরকে গরম করতে পারে। কিছুক্ষণ পরে, বড়াই অস্বস্তি বোধ করতে শুরু করেন এবং তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু হয়। তবে, তিনি মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাবে।”

তিনি আরও বলেন, বিএসএফের ৫ম ব্যাটালিয়নের সৈন্যরা শনিবার রাত ১১ টার দিকে চারজনকে কিছু মালামাল এবং ধারালো অস্ত্র নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে দেখে। তার ভাষায়, “বিএসএফ জওয়ানরা কাছে আসতেই চারজন তাদের আক্রমণ করে। আত্মরক্ষার জন্য এক বিএসএফ জওয়ান ফাঁকা গুলিবর্ষণ করে। গুলির আওয়াজ শুনে দু’জন দুষ্কৃতী ভারতের দিকে ফিরে যায়। আর বাকি দু’জন নদীতে ঝাঁপিয়ে পড়ে।”

বিএসএফের এই ডিআইজি বলেন, বিএসএফের একটি কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে এবং নদীর উভয় তীরে তল্লাশি চালায়। তিনি আরও জানান, তল্লাশি অব্যাহত থাকে এবং ভোর ৪টার দিকে বড়াই ও তার সঙ্গীকে পানিতে ভাসমান কচুরিপানার তলায় পাওয়া যায়। পরে তাদের আটক করে আংরাইল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাড়ই অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নদীর দুই পাড়ে তল্লাশি চালিয়ে পরে ৫০০ বোতল তরল মাদক উদ্ধার হয় বলেও দাবি করেছেন তিনি।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, জওয়ানরা ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেছিলেন। অসুস্থ বোধ করায় দ্রুত চিকিৎসাও দেওয়া হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাচালানের অভিযোগে আগেও ধরা পড়েছিলেন বাবাই।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম বাবাই বাড়ই (২৮)। তার বাড়ি পশ্চিমবঙ্গের বনগাঁর পল্লিশ্রী এলাকায়। এদিকে ছেলের মৃত্যুর তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে তার পরিবার। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে রাজ্য পুলিশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
Next Article রাস্তার পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?