By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিক্ষোভে উত্তাল ইরানে হামলার হুমকি ট্রাম্পের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিক্ষোভে উত্তাল ইরানে হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ইরানে হামলার হুমকি ট্রাম্পের

Last updated: 2026/01/10 at 2:24 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘বড় বিপদে’ রয়েছে। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন।
গত শুক্রবার ট্রাম্প এ নতুন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে; যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনাও করেনি।’
গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীর উদ্দেশে সতর্কবার্তা জারি করে বলেছেন, ‘তোমরা গুলি না চালালেই ভালো করবে। কারণ (চালালে) আমরাও গুলি চালানো শুরু করব।’ এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে।
মানবাধিকার সংস্থাগুলো ইরানে গত প্রায় দুই সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি শুধু আশা করি, ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবেন। কারণ, এ মুহূর্তে এটি খুবই বিপজ্জনক জায়গা।’
এদিকে গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।’
খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে আক্রমণ করছেন। তেহরান ‘বিদেশিদের ভাড়াটে সৈন্য’ হিসেবে কাজ করা লোকদের সহ্য করবে না।’ ট্রাম্পের হাত ইরানিদের ‘রক্তে রঞ্জিত’ বলেও অভিযোগ করেন তিনি।
হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নামের একটি ইরানি মানবাধিকার গোষ্ঠীর তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিরাপত্তাকর্মী ১৪ জন এবং বিক্ষোভকারী ৪৮ জনসহ কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম এবং রাষ্ট্রকে ‘প্রকৃত’ অভিযোগ শোনার আহ্বান জানালেও অন্য নেতারা সতর্ক করেছেন, কর্তৃপক্ষ কোনো সহানুভূতি দেখাবে না। এই নেতারা বলছেন, বিক্ষোভ ‘বিদেশি শত্রুদের’ সমর্থন পেয়েছে।
তেহরান থেকে আল–জাজিরার তোহিদ আসাহি জানিয়েছেন, তেহরানের অনেক নাগরিক পুলিশের কাছ থেকে ‘যেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে’, সেখানে যাওয়া এড়ানোর বার্তা পেয়েছেন। তিনি বলেন, ‘পুলিশের কাছ থেকে আমরা এই সর্বশেষ খবর পেয়েছি এবং কর্মকর্তারা বলছেন, ‘সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে খুব কঠোর, খুব সিদ্ধান্তমূলক হবে।’
ইরানি মানবাধিকার গোষ্ঠী হেঙ্গা গতকাল জানিয়েছে, বেলুচ সংখ্যালঘু গোষ্ঠী প্রভাবিত জাহেদানে একটি বিক্ষোভ মিছিল গুলির মুখে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে জুমার নামাজের পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন।

জন্মভূমি ডেস্ক January 10, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :সমাজকল্যাণ সচিব
Next Article বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত : নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?