By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিগ ব্যাশ লিগ : সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিগ ব্যাশ লিগ : সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ
খেলাধূলা

বিগ ব্যাশ লিগ : সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

Last updated: 2026/01/10 at 2:32 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। যেখানে দুই মৌসুমে তিনি দুটি দলের হয়ে ৬ ম্যাচ খেলেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চলমান বিগ ব্যাশে অভিষেক হয়েছে তারকা লেগস্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম আসরেই তিনি আলো ছড়াচ্ছেন। ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
গত শুক্রবার নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হোবার্ট ১৭৮ রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তীতে এই বাংলাদেশি তারকা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন। যার সুবাদে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোবার্ট।
রিশাদ এদিন উইকেটের দেখা পান আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার উইকেটসংখ্যা ১১। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ। অবশ্য বোলিংয়ে দারুণ কার্যকারিতার কারণে একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।
বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ অভিষেক ম্যাচে কোনো উইকেট পাননি। একই ফল পেয়েছেন মাঝের আরও দুটি ম্যাচে। তবে দুয়েক ম্যাচ বাদে কার্যকরী ছিলেন হোবার্টের বাকি খেলাগুলোয়। ২ ম্যাচে ৩টি করে এবং ২ ম্যাচে ২টি করে উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়েও আছেন।
এবারের বিগ ব্যাশে উইকেটসংগ্রাহকদের তালিকায় রিশাদের অবস্থান ষষ্ঠ। তার সামনে থাকা ইংল্যান্ডের পেসার জেমি ওভারটনও সমান ১১ উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি করে উইকেট পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু। এ ছাড়া পিটার সিডল ও হারিস রউফ ১৩টি করে এবং নাথান এলিস ১২ উইকেট শিকার করেছেন। এলিস-রিশাদ দুজনেই হোবার্টের হয়ে খেলছেন, তাদের দলও ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিগ ব্যাশের শীর্ষে রয়েছে।

জন্মভূমি ডেস্ক January 10, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান
Next Article সুন্দরবনে অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 4 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?