By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ মায়ের ডাকের চার দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ মায়ের ডাকের চার দাবি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ মায়ের ডাকের চার দাবি

Last updated: 2025/02/01 at 3:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধসহ চার দফা দাবি জানিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় নিন্দা জানিয়ে দেওয়া গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।
সংগঠক সানজিদা তুলি স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়- ‘কুমিল্লায় গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলাম (৪০) অমানবিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তার পরিবার জানিয়েছে, আটক করার পর তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, যার ফলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
এতে আরও বলা হয়, ‘আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এ ধরনের রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়! বছরের পর বছর আমরা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে লড়েছি, ছাত্র-জনতা রক্ত ঢেলেছে-তবু কেন নিরপরাধ মানুষ এভাবে প্রাণ হারাবে? কেন রাষ্ট্রীয় বাহিনীর হাতে একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে?’
মায়ের ডাকের বিবৃতিতে বলা হয়, ‘সত্যটা স্পষ্ট- মিলিটারিই মব! গুম, খুন, কাস্টডিয়াল টর্চার এসবের পেছনে তাদের রক্তমাখা হাত। সেনাবাহিনীর দমন-পীড়নের যন্ত্র ভেঙে ফেলতে হবে, অপরাধীদের বিচারের কাঠগড়ায় আনতে হবে। আমরা আগেই সতর্ক করেছিলাম সেপ্টেম্বরে যৌথবাহিনীর অভিযান শুরুর পর এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় দমন-পীড়নের পথ আরও প্রশস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং সেনা সদস্যদের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়— আমরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন। ‘হেফাজতে মৃত্যু’ নিয়ে বাংলাদেশে মাত্র একটি মামলা হয়েছে, যা পুরো বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রতীক। এটি চলতে পারে না!
সংগঠনটির পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়—
১. যৌথবাহিনীর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
২. ডিজিএফআই, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
৩. যৌথবাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
৪. শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো, দমনমূলক আইন ও বাহিনীর অপব্যবহার যদি চলতে থাকে, তবে একই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগদা চিংড়ির উৎপাদনে সিনবায়োটিক প্রযুক্তির ব্যবহার: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত
Next Article চলতি বছরে দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 7 hours ago
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?