By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে সাতক্ষীরার চিকিৎসকদের মাইলফলক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে সাতক্ষীরার চিকিৎসকদের মাইলফলক
সাতক্ষীরা

বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে সাতক্ষীরার চিকিৎসকদের মাইলফলক

Last updated: 2025/12/28 at 2:07 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সরিষা মাড়াই মেশিনে দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমিকের ডান হাত সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
গত ২৩ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষার তেল কারখানায় কর্মরত ওই শ্রমিকের হাত মাড়াই মেশিনে আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন হাতটি সফলভাবে পুনঃসংযোগ করেন। অপারেশনে মাইক্রোসার্জারি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হাতের স্নায়ু, রক্তনালি, হাড় ও পেশি সংযুক্ত করা হয়।
ডা. প্রবীর কুমার দাস বলেন, এটি অত্যন্ত জটিল অপারেশন ছিল। সময়মতো রোগীকে হাসপাতালে আনা এবং টিমের সমন্বিত প্রচেষ্টার কারণে আমরা সফল হয়েছি।
তিনি আরও বলেন, অপারেশনের পর রোগী বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং হাত নাড়াতে পারছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ মো. আমিনুর রহমান জানান, এটি আমাদের হাসপাতালের প্রথম সফল হাত পুনঃসংযোগ অপারেশন। এর মাধ্যমে স্থানীয় রোগীরা এখন ঢাকাসহ দূরবর্তী হাসপাতালে না গিয়েই উন্নত চিকিৎসা সেবা পাবেন।
বিভাগীয় প্রধান ডা. বি. কে. মণ্ডল বলেন, এই সাফল্য আমাদের চিকিৎসক দলের দক্ষতা ও সরকারি সহায়তার ফল। ভবিষ্যতে আরও জটিল অপারেশনের জন্য আমরা প্রস্তুত।
এই অর্জনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এর মাধ্যমে সাতক্ষীরা জেলার চিকিৎসা সেবায় নতুন আশার দিগন্ত উন্মোচিত হয়েছে।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ বছর পর সুন্দরবন টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ, ফিরছে আশার আলো
Next Article বিগত ৬‍‍অর্থবছরে ভোমরা স্থল বন্দরে ৪ হাজার ২২৫ কোটি টাকার রাজস্ব আদায়
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 17 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?