By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিজিবি মহাপরিচালকের যশোর সীমান্ত পরিদর্শন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বিজিবি মহাপরিচালকের যশোর সীমান্ত পরিদর্শন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বিজিবি মহাপরিচালকের যশোর সীমান্ত পরিদর্শন

Last updated: 2024/04/03 at 4:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি, পিএসসি’র যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিজিবির মহাপরিচালকের দায়িত্বভার গ্রহনের পর সর্বপ্রথম যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করলেন।

আজ বুধবার (০৩ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে তিনি যশোর বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুস্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং ১০০ দুঃস্থ গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

এরপর বিজিবি মহাপরিচালক যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল চেকপোস্ট সীমান্ত পরিদর্শন করেন। এবং পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়, মিষ্টি উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফ্রন্টিয়ারের আইজি এ কে আরিয়া বিজিবি মহাপরিচালককে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির মহাপরিচালক উপস্থিত বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ঘুরে ঘুরে দেখেন। সব শেষ তিনি খুলনা ২১ বিজিবির আওতাধীন পুটখালী বিজিবি ক্যাম্প এবং পুটখালী চরের মাঠ বিওপি পোষ্ট পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

সীমান্ত পরিদর্শনকালে তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং),ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন,(ব্যুরো চিফ) বিএসবি,ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ,খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির,লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি,লে: কর্ণেল মাসুদ পারভেজ রানা, পরিচালক (পরিকল্পনা), সদর দপ্তর বিজিবি,ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, এডিসি টু ডিজি বিজিবি আরো ছিলেন যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ান, ও অন্যান্য অফিসারবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কবে অবসরে যাচ্ছেন মেসি, জানালেন নিজেই
Next Article ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 20 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?