By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিদেশের মাটিতে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > বিদেশের মাটিতে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

বিদেশের মাটিতে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’

Last updated: 2023/07/23 at 5:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যেখানে হলিউডের সিনেমার দাপটে অন্য দেশের সিনেমাগুলো তাদের নিজ দেশেই ধুঁকতে থাকে। সেখানে এবার হলিউডের সিনেমাকে তাদের দেশে পাল্লা দিচ্ছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’। তেমনটাই বলছে এই ছবির বক্স অফিস রিপোর্ট।

চলতি মাসের ৭ জুলাই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’! মুক্তির পর থেকেই আশা জাগানিয়া ব্যবসা করছে সিনেমাটি। প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তার বরাতে শনিবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

জানানো হয়, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলারের ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা!

এর মধ্যে প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটার থেকে ছবিটি আয় করে ৮৪ হাজার ডলার এবং দ্বিতীয় সপ্তাহে ৪টি থিয়েটার থেকে আয় করে ২৮ হাজার ডলার। এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে নিউইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স। সেখান থেকেই দুই সপ্তাহে ছবিটি আয় করে ৫২হাজার ৭’শ ডলার। তৃতীয় সপ্তাহেও এখানে ‘প্রিয়তমা’ চলছে বলে জানানো হয়।

‘প্রিয়তমা’ ছাড়া যেসব বাংলা সিনেমা উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করেছে সেগুলো হলো- ‘দেবী’ (২০১৮), ‘হাওয়া’ (২০২২) এবং ‘পরাণ’ (২০২২)। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো ‘হাওয়া’।

এদিকে দেশের প্রেক্ষাগৃহেও দারুণ ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহ শেষে টিকিট বিক্রি হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার! প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটিকে ‘ব্লকবাস্টার’ তকমা দেওয়া হচ্ছে!

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর
Next Article দেবহাটায় ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 1 minute ago
বিনোদন

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

By Nayon Islam 3 minutes ago
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 1 minute ago
বিনোদন

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

By Nayon Islam 3 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?