By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ সিদ্ধান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ সিদ্ধান্ত
জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ সিদ্ধান্ত

Last updated: 2022/08/23 at 12:06 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

# কাল থেকে অফিস সকাল ৮টা-বিকেল ৩টা
# শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার
# সিনেমা হল, হোটেল-রেস্তোরাঁর নতুন সময়সূচি
# আগামীকাল থেকে ব্যাংকের সময় পরিবর্তন
জন্মভ‚মি ডেস্ক
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার মন্ত্রীপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারের অধীনস্ত অফিস সমূহ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ২দিন ছুটি, ব্যাংকগুলোতে নতুন সময়সূচি, হোটেল, রেস্তোরাঁ ও সিনেমা হলের রাতে খুলে রাখার সময়সূচি উল্লেখ করা হয়েছে। তাছাড়া গ্রামজনপদে বিদ্যুতের নিরবিচ্ছন্ন সময়ও নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
বৈশ্বির পরিস্থিতির কারণে স¤প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে।
বিদ্যুৎ সাশ্রয়ে জুলাই মাসের ৭ তারিখ সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেয়া হয়।
\ শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার \
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন করা হয়েছে। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
সোমবার (২২ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষযে একটি অফিস আদেশ জারি করেছে। উপসচিব সাইফুর রহমান খান আদেশে সই করেন।
আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আত্ততাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এর আগে, মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
\ সিনেমা হল, হোটেল-রেস্তোরাঁ বন্ধের নতুন সময়সূচি \
সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময় নির্ধারণ করেছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে হোটেল-রেস্তোরাঁ, আর সিনেমা হল বন্ধ করতে বলা হয়েছে রাত ১১টার মধ্যে।
সোমবার এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে।
\ আগামীকাল থেকে ব্যাংকের সময় পরিবর্তন \
আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব তফসিলি ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
বৈশ্বির পরিস্থিতির কারণে স¤প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 23, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুমেক হাসপাতালে র‌্যাবের অভিযানে আটক ৩০
Next Article করমজলে প্রথমবারের মতো কুমিরের ডিমে শতভাগ বাচ্চা ফুটেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
খুলনা

খুলনা প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?