By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের বোঝা ২৮ বছর টানতে হবে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের বোঝা ২৮ বছর টানতে হবে!
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের বোঝা ২৮ বছর টানতে হবে!

Last updated: 2024/06/04 at 5:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রের জন্য নিয়মিতই ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি)। ৮০ থেকে ৮৫ শতাংশ সক্ষমতা ব্যবহার হবে, এমন শর্তে লাইসেন্স দেয়া হলেও এসব কেন্দ্র চলছে গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ। এতে বসিয়ে রেখেই ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে। তবে এ থেকে সহজে মুক্তি পাচ্ছে না বাংলাদেশ। বেসরকারি খাতে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি না দিলেও আরও ২৭ থেকে ২৮ বছর টানতে হবে ক্যাপাসিটি চার্জের বোঝা।
বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠকে ক্যাপাসিটি চার্জ নিয়ে জানতে চায় আইএমএফের প্রতিনিধিদল। বৈঠকে ক্যাপাসিটি চার্জের স্ট্যাটাস জানতে চায় আইএমএফের দলটি। এ সময় পিডিবি জানায়, গ্যাস ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে প্রতি কিলোওয়াট সক্ষমতার জন্য ক্যাপাসিটি চার্জ দিতে হয় ১০ থেকে ১২ ডলার। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে এ চার্জ ২০ থেকে ২৫ ডলার।
এ হিসাবে গ্যাস বা জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি হাজার মেগাওয়াট অতিরিক্ত সক্ষমতার জন্য ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্চা দিতে হয় বছরে ১২ থেকে সাড়ে ১৪ কোটি ডলার। বিদ্যমান বিনিময় হারে এর পরিমাণ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৭০০ কোটি টাকা। আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি হাজার মেগাওয়াট অতিরিক্ত সক্ষমতার জন্য ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্চা দিতে হয় বছরে ২৪ থেকে ৩০ কোটি ডলার। বিদ্যমান বিনিময় হারে এর পরিমাণ দুই হাজার ৮০০ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা।
সক্ষমতার অতিরিক্ত বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বসে থাকছে। এতে পিডিবির স্থায়ী ব্যয় তথা লোকসান ও সরকারের ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে।
এর আগে ঋণ অনুমোদনের আগে ২০২২ সালের নভেম্বরে বিদ্যুৎ বিভাগ ও পিডিবির সঙ্গে বৈঠকে করেছিল আইএমএফ প্রতিনিধিদল। ওই সময় তাদের প্রশ্ন ছিলÑএখন বিদ্যুৎকেন্দ্রগুলোয় যে ক্যাপাসিটি চার্জ দেয়া হচ্ছে, সেটি ২০৩০ সালে শেষ হবে কি না? তখন পিডিবি জানায়, ‘সেটি সম্ভব নয়, কারণ নতুন নতুন বেশকিছু আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) উৎপাদনে আসছে। তাদেরও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে, কবে নাগাদ ক্যাপাসিটি চার্জ শেষ করা যাবে।’
আইএমএফের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিদ্যমান ও পাইপলাইনে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ ২৫ বছর। এ তালিকায় রয়েছে ভারতের আদানি, দেশীয় এসএস পাওয়ার, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগের পায়রা, ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের রামপালসহ বেশ কয়েকটি কেন্দ্র। গ্যাস বা এলএনজিভিত্তিক কেন্দ্রের মেয়াদ ধরা হয়েছে ২২ বছর। এ তালিকায় আছে ভারতের রিলায়েন্স, দেশীয় সামিট, ইউনাইটেডসহ আটটি কেন্দ্র। এর মধ্যে দুটি কেন্দ্র দ্বৈত জ্বালানিভিত্তিক তথা এলএনজি/ডিজেলচালিত। আর ফার্নেস অয়েলচালিত কেন্দ্রগুলোর মেয়াদ ১৫ বছর। এছাড়া বেশকিছু সৌর ও বায়ুবিদ্যুৎকেন্দ্র পাইপলাইনে আছে। তবে এগুলোর জন্য কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ গুনতে হবে না।
তথ্যমতে, ২০০৮-০৯ থেকে ২০২২-২৩ অর্থবছর ১৫ বছরের জন্য ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে এক লাখ ছয় হাজার ৭৮৬ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ১০ বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধের পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৩৩ কোটি ৮৩ লাখ টাকা। অথচ ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে ৬৩ হাজার ৪৫২ কোটি ৬৭ লাখ টাকা।
প্রতি বছরই বাড়ছে ক্যাপাসিটি চার্জ পরিশোধের পরিমাণ। গত অর্থবছর এ খাতে পরিশোধ করা হয়েছে প্রায় ১৭ হাজার ১৫৬ কোটি টাকা। চলতি অর্থবছর এ খাতে ব্যয় ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা রয়েছে। এর মূল কারণ আদানি, সামিট ও এসএস পাওয়ার বিদ্যুৎকেন্দ্র। আগামী কয়েক বছর এ খাতে ব্যয় বাড়বে। কারণ বড় আকারের বেশকিছু নতুন বিদ্যুৎকেন্দ্রের আগামী দুই বছরের মধ্যে উৎপাদন শুরুর কথা রয়েছে।
তথ্যমতে, গত বছর উৎপাদনে এসেছে ভারতের আদানি, বাংলাদেশের এসএস পাওয়ার ও রামপাল বিদ্যুৎকেন্দ্র। কয়লাচালিত এ তিন বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হবে ২০৪৮ ও ২০৪৯ সালে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দিতে হবে ২০৪৬ সাল পর্যন্ত।
পটুয়াখালীতে আরও দুটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এ কেন্দ্র দুটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে পটুয়াখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রটি ২০২৪ সালের শেষ নাগাদ উৎপাদনে আসার কথা রয়েছে, যার ক্যাপাসিটি চার্জ দিতে হবে ২০৪৯ সাল পর্যন্ত। পটুয়াখালীর পায়রা-২ বিদ্যুৎকেন্দ্রটির ২০২৬ সালের এপ্রিলে উৎপাদন শুরুর কথা রয়েছে। এ কেন্দ্রটির ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে ২০৫১ সাল পর্যন্ত।
ভারতের রিলায়েন্স, বাংলাদেশের সামিট ও ইউনিট গ্রুপ তিনটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এর মধ্যে সামিটের কেন্দ্রটি দ্বৈত জ্বালানিভিত্তিক। ২০২৪ ও ২০২৫ সালে এ তিনটি কেন্দ্রের উৎপাদন শুরুর কথা রয়েছে, যার ক্যাপাসিটি চার্জ গুনতে হবে ২২ বছর তথা ২০৪৬ থেকে ২০৪৭ সাল পর্যন্ত। আর ইউনাইটেড পাওয়ারের এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির ২০২৬ সালে উৎপাদন শুরুর কথা। এর ক্যাপাসিটি চার্জ গুনতে হবে ২০৪৮ সাল পর্যন্ত।
২০২৬ সালেই উৎপাদন শুরুর কথা আনলিমা গ্রুপের এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের। একই সময় গজারিয়ায় আরেকটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরুর কথা রয়েছে। আর কনফিডেন্স গ্রুপের এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। এ তিন বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ গুনতে হবে যথাক্রমে ২০৪৮ ও ২০৪৯ সাল পর্যন্ত।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিরাপত্তা বিষয়ক নির্দেশনা মানছে না অনেক ব্যাংক
Next Article মূল্যস্ফীতি ফের ১০ শতাংশের কাছাকাছি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?