By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিদ্যুৎ সমস্যার সমাধান ও মূল্যস্ফীতি রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিদ্যুৎ সমস্যার সমাধান ও মূল্যস্ফীতি রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিদ্যুৎ সমস্যার সমাধান ও মূল্যস্ফীতি রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

Last updated: 2023/06/06 at 6:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এই মুহূর্তে ভয়াবহ বিদ্যুৎ সমস্যা এবং মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ কষ্টে আছে জানিয়ে দুটি সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন এই মুহূর্তে আমাদের দুটি বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ ও মূল্যস্ফীতি। এই দুটি সমস্যার সমাধানে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মূল্যস্ফীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, চাল, ডাল, তেল ইত্যাদি পণ্যের রিজার্ভ বাড়াতে হবে। এটি টিসিবির মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে শুধু ঢাকায় নয়, অন্যান্য শহরগুলোতেও করতে হবে।

মূল্যস্ফীতি কেন এত বেশি হবে এমন প্রশ্ন রেখে সরকারপ্রধান বলেছেন, আমরা এটিকে নিয়ন্ত্রণের জন্য কৃষিপণ্য সংরক্ষণ করব।

বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ইতোমধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন দুই সপ্তাহে ঠিক হয়ে যাবে। আমরা প্রার্থনা করব দুই সপ্তাহ বিদ্যুতের যেন সমাধান হয়ে যায়।

পরিকল্পনা মন্ত্রী জানান, জি টু জি ভিত্তিতে নেওয়া ঋণের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এক্ষেত্রে তাদের গাফিলতি থাকলে ভিন্ন কথা। কিন্তু আমাদের দিক থেকে যেন কোনো সমস্যা না থাকে।

সেই সঙ্গে ডলার সংকট মোকাবেলায় মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পে সরকারি বিধিনিষেধ মেনে গাড়ি কিনতে বলেছেন। পরিকল্পনা কমিশনের সদস্যরা প্রকল্প প্রস্তাবের গভীরে গিয়ে নিখুঁতভাবে মূল্যায়ন করবেন। যদিও এটা করা হচ্ছে। সেটি আরও কঠোরভাবে করা হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ডলার সংকট সাময়িক। আমরা আশা করি আমাদের রিজার্ভ বাড়বে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট অনুযায়ী আগামী অর্থবছর ৬ শতাংশের মধ্যে হয়ত মূল্যস্ফীতি রাখা যাবে না। কিন্তু সরকারি উদ্যোগগুলো দ্রুত নিলে কার্যকর ফল পাওয়া যাবে। যেমন আমাদের বাণিজ্যমন্ত্রী বললেন, দাম না কমালে পেঁয়াজ আমদানি করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দুই সপ্তাহ সময় লাগল। যখনই আমদানির চিঠি এলো তখনই দাম কমতে শুরু করল।

পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী আগেও বলেছেন আজ, আবারও বলেছেন মিতব্যয়ী হতে। তিনি অপচয় রোধ করতে বলেছেন, জমি খালি রাখা যাবে না এসব আবার বলেছেন। উৎপাদন বাড়াতে আবারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে সেসব বলেছেন। আমরা কমিশনের সবাইকে বলি, প্রকল্পের গভীরে যেতে, প্রাপ্ততার অধিক সুযোগ কেউ নিচ্ছে কি না সেটা দেখতে। উদ্দেশ্য মৃতব্যয়ী হওয়া।

একনেকের আজকের সভায় ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৮টি প্রকল্প অনুমোদন করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় আনসার ও ভিডিপির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
Next Article খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?