By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম
খেলাধূলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

Last updated: 2025/09/29 at 4:33 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে।
৩০ সেপ্টেম্বর আপিল, একই দিনে হবে শুনানি। সব ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। আসন্ন নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। সেখান থেকে সবমিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ৫১টি।
মনোনয়ন পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালক পদে ভোটাভুটি হবে না। কারণ, এই তিন বিভাগে পরিচালক পদ চারটি। মনোনয়নপত্রও জমা পড়েছে চারটি। মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর বোঝা যাবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও কতজন নির্বাচিত হবেন।
খুলনা থেকে ২টি মনোনয়ন জমা পড়েছে। এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। ফলে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়া আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক। এদিকে বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন জমা পড়েছে ১টি। ফলে সাখাওয়াত হোসেন হতে যাচ্ছেন এই বিভাগের নতুন পরিচালক।
ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৪, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ ও সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়ে।
ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২ টির মধ্যে ৩০টি জমা পড়েছে। যে দুটি মনোনয়নপত্র জমা পড়েনি তার একটি বিএনপি নেতা ইশরাক হোসেনের। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলশিপ নিয়েছিলেন তিনি, কিন্তু জমা দেননি।
আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন। সাবেক ক্রিকেটার দেবব্রত পাল যিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর , সাবেক অধিনায়ক ক্যাটাগরির খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। এই ক্যাটাগরিতে রয়েছে পরিচালক পদ মাত্র একটি।

জন্মভূমি ডেস্ক September 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোটালীপাড়ায় বিনা মূল্যে বীজ-সার বিতরণ
Next Article সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 45 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?