By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিনোদন নির্ভর নতুন প্যাকেজ নিয়ে এলো আকাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিনোদন নির্ভর নতুন প্যাকেজ নিয়ে এলো আকাশ
জাতীয়

বিনোদন নির্ভর নতুন প্যাকেজ নিয়ে এলো আকাশ

Last updated: 2021/07/27 at 9:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট‘

আকাশ লাইট প্লাস’ প্যাকেজটির মাসিক সাবস্ক্রিপশন ফি ৩০০ টাকা বিনোদনের জনপ্রিয় সব চ্যানেলের সমন্বয়ে নতুন মাসিক প্যাকেজ চালু করেছে দেশের বৈধ ডিরেক্ট-টু-হোম সেবাদাতা ব্র্যান্ড আকাশ। ‘আকাশ লাইট প্লাস’ নামে বিনোদনে ভরপুর নতুন এ প্যাকেজটি গ্রাহকরা মাসে মাত্র ৩০০ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে ২৬টি এইচডিসহ মোট ৯০টি চ্যানেল উপভোগ করতে পারবেন। বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ মধ্য ক্রয়সীমার নতুন এ প্যাকেজ নিয়ে এসেছে। বিনোদনের সব চ্যানেলগুলো একসঙ্গে উপভোগ করতে এবং বিদ্যমান দুটো প্যাকেজ- আকাশ স্টান্ডার্ড ও আকাশ লাইটের মধ্যে সাবস্ক্রিপশন ফি’র পার্থক্য কমানোর জন্য মিডরেঞ্জের নতুন এ প্যাকেজ চালু করেছে বেক্সিমকো কমিউনিকেশন্স।

এখন থেকে গ্রাহকরা ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকায় স্টান্ডার্ড প্যাকেজ ও ২৪৯ টাকায় আকাশ লাইট প্যাক ছাড়াও ৩০০ টাকায় আকাশ লাইট প্লাস প্যাকেজ উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা আকাশ লাইটে জি বাংলা ও স্টার জলসার মতো বিনোদনের যেসব চ্যানেল এক সাথে উপভোগ করতে পারেননি সেগুলো আকাশ লাইট প্লাসে উপভোগ করতে পারবেন। আকাশ ডিটিএইচের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন,“দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশ যাত্রা শুরুর পর থেকেই খুব অল্প সময়ের মধ্যে গ্রাহকপ্রিয় হয়ে উঠেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ এখন বাড়িতে বসে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ টেলিভিশন দেখার আনন্দ উপভোগ করতে পারছেন। সব শ্রেণী-পেশার মানুষের কথা বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি। ফলে আসন্ন ঈদকে সামনে রেখে গ্রাহকদের টিভি দেখার এই আনন্দ আরও বাড়িয়ে দিতে নতুন প্যাকেজ বাজারে আনা হয়েছে।” তিনি জানান, দেশের গ্রাম ও মফস্বলের অনেক মানুষ স্টার জলসা ও জি বাংলার মত ভারতীয় সিরিয়াল কেন্দ্রিক চ্যানেলগুলোকে পছন্দ করে। স্থানীয় ক্যাবল অপারেটররা এগুলো সম্প্রচার করলেও সময়মত বিল পরিশোধ করতে না পারায় অনেক সময় সম্প্রচার বিঘ্নিত হয়। ক্যাবল অপারেটরদের কাছাকাছি মূল্যে সব বিনোদন চ্যানেলগুলো এইচডি ভার্সনে দেখতে চায় এই শ্রেণীর গ্রাহকরা। তাদের প্রয়োজন ও ইচ্ছাকে সামনে রেখে আকাশ লাইট প্লাস প্যাকেজ চালু করা হলো। আর বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী হিসেবে দেশের সব স্থানে আকাশ একই মানের সেবা দিতে পারে। উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত তিন জনের মৃত্যু : শনাক্ত ৯৩
Next Article জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে!

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?