
০১লা মার্চ ২০২৬ ইং, রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), খুলনা জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর জে. এইচ. শান্তা টাওয়ার-এ অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতিবৃন্দ ডা. মোস্তফা কামাল, ডা. এম. আর. খান, ডা. মোল্লা হারুন-অর-রশীদ ও অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ডা. গৌতম রায়, কোষাধ্যক্ষ ডা. এম. বি. জামান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, সমাজকল্যাণ সম্পাদক শামীম আরা নীলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিত বরণ বিশ্বাস।
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সৈয়দা জাহানারা মাহমুদ, ডা. এ. টি. এম. মঞ্জুর মোর্শেদ, ডা. মো. মেহেদী হাসান, ডা. নাজদান লস্কর, মো. হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সম্মানিত সদস্য আলহাজ্ব ডা. মো. নুরুল হক ফকির।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত