By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিপিএল নিলামে ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়ে মুখ খুললেন বিজয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিপিএল নিলামে ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়ে মুখ খুললেন বিজয়
খেলাধূলা

বিপিএল নিলামে ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়ে মুখ খুললেন বিজয়

Last updated: 2025/11/29 at 5:25 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় নিলাম। নিলামের আগে আজ দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর সূত্রে পাওয়া এই তালিকা ইতোমধ্যে সংবাদমাধ্যমে পৌঁছেছে।
চূড়ান্ত তালিকা থেকে ফিক্সিং সন্দেহে রেড ফ্লাগে থাকা মোট ৭ জন দেশি ক্রিকেটার বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এনামুল হক বিজয়। জাতীয় দলে যাওয়া–আসার মধ্যে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললেও তাকে রাখা হয়নি মূল তালিকায়।
কিন্তু নিজের নামে এমন অভিযোগ একেবারেই মানতে নারাজ বিজয়। তিনি মনে করছেন, কোনো প্রমাণ ছাড়াই তাকে নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে, যা তাঁর জন্য বড় ধরনের অসম্মান।
মুঠোফোনে দেশের একটি গণমাধ্যমে বিজয় বলেন, ‘যদি প্রমাণ না দেখাতে পারে, তাহলে আমাকে যে অসম্মান করা হলো এর ব্যাখ্যা কে দেবে? আমরা কি কোনো অযথা খেলোয়াড়? এতদিন ধরে দেশের হয়ে খেললাম, তবুও সম্মান নেই?’
তার দাবি, নিলামে তার থাকার কথা ছিল ‘বি’ ক্যাটাগরিতে, কিন্তু তাকে নামিয়ে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়। এরপর শেষ পর্যন্ত নিলাম থেকেই বাদ দেওয়া হয়। বিজয়ের ভাষ্য, এই আচরণ থেকেই বোঝা যায় তাকে অপরাধী ভাবা হচ্ছে, যা তিনি মেনে নিতে পারছেন না।
তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে বাদ দেওয়া, এটা কীভাবে হয়? যদি আমি দোষী হই, তবে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না থাকে, তাহলে আমাকে অসম্মান করার বিচার কে করবে?অবশ্যই বলব (বিসিবিকে), হান্ড্রেড পার্সেন্ট বলব। আমি এখন খুলনা। আজই আসছি, রওনা দিয়েছি।’

জন্মভূমি ডেস্ক November 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন
Next Article ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় কলেজছাত্রী নিহত
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 3 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?