By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপরে সুরমা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপরে সুরমা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপরে সুরমা

Last updated: 2023/07/04 at 12:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সব উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক প্লাবিত হয়ে বসত ঘরে পানি ঢুকছে। ফলে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ।

ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি সকাল ৯টায় বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিপৎসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার ওপরে চলে গেছে দিরাই উপজেলায়। সীমান্ত উপজেলা দোয়ারাবাজারে ঢলের পানিতে প্লাবিত হয়ে সড়ক ডুবে বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই অবস্থা তাহিরপুরে। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা, দুর্গাপুরসহ বেশ কয়েকটি জায়গায় পানি ওঠায় বন্ধ রয়েছে সুনামগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। দুর্ভোগ আর ভোগান্তি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (৩ জুলাই) সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে সকাল ৯টায় বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৯৬ মিটারে প্রবাহিত হয়েছে। বেলা ১২টায় ৩ সেন্টিমিটার বেড়ে ৭.৯৯ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে। জেলায় গত কয়েকদিনে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের সর্বোচ্চ ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল। আজও সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার এবং ছাতকে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। তবে ভারতের চেরাপুঞ্জিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে ঢলের পরিমাণ কিছুটা কমতে পারে।

বন্যা মোকাবিলায় জরুরি সভা করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রয়েছে উদ্ধারকাজের জন্য নৌকা, স্বেচ্ছাসেবক, খাবারের জন্য চাল, নগদ টাকা, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যেকোনো সময় বন্যা মোকাবিলা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে সোনা চোরাচালান মামলায় দুই জনের ২ দিন রিমান্ড মঞ্জুর
Next Article ডুমুরিয়ায় তেলিগাতি নদীতে এবারও কুমিরের দেখা মিলছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 6 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?