By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিমা শিল্পের আধুনিকায়ন ও আস্থা বাড়ানো চ্যালেঞ্জ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > বিমা শিল্পের আধুনিকায়ন ও আস্থা বাড়ানো চ্যালেঞ্জ
সম্পাদকীয়

বিমা শিল্পের আধুনিকায়ন ও আস্থা বাড়ানো চ্যালেঞ্জ

Last updated: 2021/03/05 at 10:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

বিগত ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে বিমা শিল্পের অগ্রগতি সেভাবে লক্ষণীয় নয়। বর্তমানে সাধারণ ও জীবন বিমা খাতে ৭৮টি কোম্পানি রয়েছে। তার মধ্যে সরকারি দুটি সাধারণ বিমা ও জীবন বিমা করপোরেশন এবং ব্যক্তি খাতে ৪৬টি সাধারণ ও ৩২টি জীবন বিমা কোম্পানি রয়েছে। জীবন ও সাধারণ বিমা মিলিয়ে এখনো দেশের বিমা বাজারের পরিসর তেমন বড় নয়, সর্বসাকল্যে প্রিমিয়াম আয় ১২ হাজার ৮৫৬ কোটি টাকা। বিশ্বে বিমা শিল্পে আমাদের অবস্থান ৬৬তম। বলতে গেলে, বৈশ্বিক বিমা শিল্পের তুলনায় বাংলাদেশের বিমা শিল্প খুবই নগণ্যÑ দশমিক শূন্য ৩ শতাংশ মাত্র। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সংশ্লিষ্ট আইন সংশোধন, মানুষের সচেতনতার পরিপ্রেক্ষিতে বিমা খাত এগোবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। এ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিমার প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। সমাজ ও অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিমা কোম্পানিগুলো এ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনের যে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তা একটি শক্তিশালী বিমাশিল্প প্রতিষ্ঠায় অনেকটাই সহজতর করবে। জানা গেছে, বর্তমানে দেশের মোট জনশক্তির মধ্যে বিমার আওতায় আছে ৮ শতাংশেরও কম। বাংলাদেশের মোট দেশজ আয়ের মাত্র দশমিক ৫৫ শতাংশ বিমা খাতের প্রিমিয়াম আয়। যেখানে ভারত ৪ শতাংশ, শ্রীলঙ্কায় ১ দশমিক ২ শতাংশ, ফিলিপাইনে ২ দশমিক ২৫ শতাংশ। বাংলাদেশে মাথাপিছু বার্ষিক প্রিমিয়াম মাত্র ৯ ডলার। এছাড়া বিমা খাতে বিশে^ বাংলাদেশের অবস্থান ৬৮তম। সম্ভাবনাময় খাত হলেও এর বিকাশ আর উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে স্বচ্ছতা ও আস্থার অভাব। এ খাতে অভ্যন্তরীণ বাণিজ্য, পরিচালকদের দুর্নীতি ও নিয়ন্ত্রণহীনতার অনেক উদাহরণ রয়েছে। প্রিমিয়াম সংগ্রহ, পুনর্বিমা, দাবি নিষ্পত্তিসহ কিছু বিষয়ে বড় দুর্নীতির অভিযোগ আছে। টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি শক্তিশালী বিমা খাত গড়ে তোলার এখনই সময়। এজন্য বিমা খাতের সংস্কার, আমূল পরিবর্তন ও সময়োপযোগী পদক্ষেপ নেয়া খুবই প্রয়োজন। সব বিমা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। বিমা কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাড়াতে হবে, যা বিমা কোম্পানিগুলোকে বৈদেশিক বিমা বাজারে প্রতিযোগিতা করতে সহায়তা করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 5, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউপি নির্বাচনে বিএনপিসহ সবাইকে চায় ইসি
Next Article ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 6 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?