প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:১৪ পি.এম
বিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) : বিরামপুরে ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং মসজিদে হামলা ও চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর’২৪) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বাদ আসর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ঢাকা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হাকিম, শালবাগান মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন, থানা মসজিদের ইমাম আবু সুফিয়ান, বড় মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসেন, বিরামপুর কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি নাসিম হোসেন, মাওলানা আব্দুন নূর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাহিম হোসেন প্রমূখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া