By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশাখাপত্তনম টেস্ট জিতে বদলা নিল ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশাখাপত্তনম টেস্ট জিতে বদলা নিল ভারত
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিশাখাপত্তনম টেস্ট জিতে বদলা নিল ভারত

Last updated: 2024/02/05 at 4:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : হায়দরাবাদ টেস্টে নাটকীয় জয় পাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ২৫৩ রানে। ওপেনার যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পর পেসার জাসপ্রিত বুমরার ছয় উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে থাকে স্বাগতিকদের হাতে। এরপর ভারত শুবমান গিলের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হলে জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য পায় ইংলিশরা। সেই লক্ষ্যে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৭ রান করে বেন স্টকসের দল। চতুর্থ দিনে ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বুমরা-কুলদ্বিবের বোলিং তোপে ২৯২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এতে ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ১-১ সমতায় ফেরায় ভারত।

চতুর্থ দিনে ব্যাট করতে নামা ইংলিশদের সামনে দরকার ছিল ৯ উইকেটে ৩৩২ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে মুখ থুবড়ে পড়েছে ইংলিশদের বাজবল। গতকাল ডাকেটের বিদায়ের পর আজ নাইট ওয়াচম্যান রেহান আহমেদকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন জ্যাক ক্রাওলি। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। ২৩ রান করা রেহানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল।

আগের ম্যাচের নায়ক অলি পোপ নেমে দ্রুত রান তুলছিলেন। কিন্তু অশ্বিনের অতিরিক্ত লাফিয়ে ওঠা বল পোপের ব্যাটের কানায় লেগে রোহিত শর্মার হাতে জমা পড়ে। ২১ বলে ২৩ রান করে ফেরেন পোপ। ইংল্যান্ড বড় ধাক্কা খায় ১৬ বল পরেই। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকা জো রুট অশ্বিনের বলে ধরা পড়েন অক্ষরের হাতে। ১০ বলে ১৬ রান করেন রুট, দলের স্কোর তখন ১৫৪ রানে ৪ উইকেট।

পরের ১০ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দেয় ইংল্যান্ড। ধীরে চলো নীতিতে এগুচ্ছিলেন ক্রাওলি-জনই বেয়ারস্টো। কিন্তু কুলদীপ যাদব ক্রাওলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন। ১৩২ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৩ রান করেন ক্রাওলি। ইংল্যান্ডের সংগ্রহ তখন ১৯৪। পরের ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। আউট হওয়ার আগে ২৯ বলে ১১ রান করেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের জয়ের শেষ সম্ভাবনাটুকুও ততক্ষণে শেষ।

তবে এরপরেই দপ করে জ্বলে ওঠে ইংল্যান্ড। তাতে অবশ্য শুধু হারের ব্যবধানটাই কমেছে কিছুটা। বেন ফোকস ও টম হার্টলি মিলে ৫৫ রানের জুটি গড়েন। ২৭৫ রানের মাথায় বুমরাহ ফোকসকে আউট করে এই জুটি ভাঙেন। ৬৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন। এরপরে হার্টলি একাই লড়তে থাকেন। ২৯২ রানের মাথায় শেষ উইকেট হিসেবে বুমরাহর শিকারে পরিণত হওয়ার আগে ৪৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৯৬ ও ৭৮.৩ ওভারে ২৫৫ (গিল ১০৪, শ্রেয়াস ২৯, আশ্বিন ২৯)
ইংল্যান্ড : ২৫৩ ও ২৯২ (ক্রলি ৭৩, ফোকস ৩৬, হার্টলি ৩৬)
ফল : ভারত ১০৬ রানে জয়ী

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে
Next Article দিঘলিয়ায় টি আর প্রকল্পের অর্থ আত্মসাতে বাঁধা উপজেলা প্রশাসনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?