By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশেষ অনুমতিপত্র থাকলে বেনাপোল বন্দরে যাতায়াতে বাধা নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিশেষ অনুমতিপত্র থাকলে বেনাপোল বন্দরে যাতায়াতে বাধা নেই
জাতীয়

বিশেষ অনুমতিপত্র থাকলে বেনাপোল বন্দরে যাতায়াতে বাধা নেই

Last updated: 2021/04/26 at 11:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

করোনা সংক্রমণ রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এ কারণে ভারতের পেট্রাপোল বন্দরে শতশত বাংলাদেশি পাসপোর্টধারী  যাত্রী আটকা পড়েছে। বেনাপোল চেকপোস্টে ও বেশকিছু ভারতীয় শিক্ষার্থী আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকের ভিসা শেষের পথে। আবার অনেকের কাছে টাকা পয়সা ও নেই।

সোমবার সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক ভাবেই চলছে। পরবর্তী আর কোন নির্দেশনা না আসলে আগামী ৯ মে পর্যন্ত সময় এ আইন বলবৎ থাকবে।

জানা গেছে, দিন যতই বাড়ছে ভারত ভ্রমণকারীদের মাধ্যমে করোনা সংক্রমণ ও আক্রান্ত বাড়ছে। এমনকি ভারত ভ্রমণে অনেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ ও করছে। দেশে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর মিছিলও বাড়ছে। মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি তারাও ভারত ভ্রমণে করোনা আক্রান্তের ঝুঁকির বিষয়ে স¤প্রতি সতর্ক করেছে।

বিষয়টি মাথায় রেখে গত মাসের ২৯ মার্চ বাংলাদেশ সরকার সতর্কতা হিসেবে ১৮টি বিধিনিষেধ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ইমিগ্রেশনসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায়। এর মধ্যে একটি ধারা ছিল যারা ভারত থেকে ফিরবেন অবশ্যই ব্যক্তিগত খরচে ১৪ দিন বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে সংক্রমণ ঝুঁকিমুক্ত হলে ফিরবেন বাড়িতে। কিন্তু এসব নির্দেশনা বাস্তবায়ন করেও করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।

অবশেষে বাধ্য হয়ে গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠকে ১৪ দিনের জন্য সীমান্তপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত বন্ধে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এদিকে সরকারের এ সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে মনে করছেন বন্ধ ঘোষণায় দুই দিনের সময় বেঁধে দিলে ভালো হতো। হঠাৎ করে ইমিগ্রেশন বন্ধ কার্যক্রম ঘোষণার এ তথ্য জানতে না পারা অনেকে যাত্রী সকাল থেকে ভিড় করছেন বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন অফিসের সামনে। এসব যাত্রীদের মধ্যে অধিকাংশ রয়েছে চিকিৎসা সেবী, বাণিজ্য ও শিক্ষা গ্রহণে যাতায়াতকারী। আটকেপড়া এসব যাত্রীদের অনেকের একদিকে যেমন ভিসা শেষের পথে তেমনি অর্থনৈতিক অবস্থাও সংকটের মধ্যে। এতে তারা বলতে গেলে অনেকটা অসহায় হয়ে পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশনা পত্র ইতিমধ্যে তিনি হাতে পেয়েছেন। সকাল থেকে যাত্রীদের পাসপোর্টের যে আনুষ্ঠানিকতা সেটি বন্ধ রাখা রয়েছে। তবে চিঠির তথ্য অনুযায়ী হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র যদি কারো থাকে তার যাতায়াতে বাধা নেই।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নিষেধাজ্ঞায় সকাল থেকে কোনো যাত্রী ভারতে প্রবেশ করেনি। ভারত থেকেও কোনো যাত্রী বাংলাদেশে আসেনি। তবে বাণিজ্য ক্ষেত্রে কোনো বিধি নিষেধ না থাকায় এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস সচল রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার হাবিবুর রহমান জানান, গত রোববার সর্বশেষ ভারত থেকে ৫৭০ জন বাংলাদেশী ফিরেছেন। এসব যাত্রীর মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। এরা ভারতে গিয়েই করোনা আক্রান্ত হয়। আক্রান্তদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে, আর করোনা নেগেটিভ সনদবিহীন ১১ জনকে বেনাপোল রজনীগন্ধা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপকূলীয় পানি সম্মেলন খুলনা জেলা কমিটিতে প্যানেল মেয়র টিপু সভাপতি, সাংবাদিক কৌশিক সম্পাদক
Next Article করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে ভোমরা বন্দর সংশ্লিষ্টরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 13 hours ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?