
রূপসা প্রতিনিধি : রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সৃষ্টিশীল প্রতিভার এক অনুপম সম্ভার। বাংলা সাহিত্যে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, সংগীতজ্ঞ, সুরকার, চিত্রশিল্পী এবং নাট্যকার ছিলেন তিনি। এক কথায়, বহুমুখী প্রতিভার জ্বলন্ত দৃষ্টান্ত তিনি। রবীন্দ্রনাথ তার লেখনীর মাধ্যমে ছিন্নমূল মানুষের মুক্তির বীজ বপন করেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই সংগ্রামের মাধ্যমে ছিন্নমূল জাতীর মুক্তি সাধিত হয়েছে। তিনি মঙ্গলবার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের প্রফেসর শংকর কুমার মল্লিক। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামী লীগ সদস্য ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন আঃ মজিদ ফকির, আরিফুল ইসলাম মোল্যা, মোর্শেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এসএম হাবিব, আকতার ফারুক, শ,ম জাহাঙ্গীর, গাজী মোঃ আলী জিন্নাহ প্রমুখ।