By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি
খেলাধূলা

বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি

Last updated: 2023/03/02 at 4:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

অর্জনে ভরপুর মেসি অপেক্ষা করছিলেন কেবল জাতীয় দলের হয়ে কিছু পাওয়ার। এরপরই জিতলেন কোপা আমেরিকা, তারপর কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা।

একক চেষ্টায় নয়, দলের সবার দারুণ পারফরম্যান্সেই যে এই শিরোপা। তা অস্বীকার করেননা মেসিও। তাইতো সতীর্থদের সবার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছেন পিএসজির এই ফরোয়ার্ড।
কাতার বিশ্বকাপ নিজেদের করে নিতে যেসব খেলোয়াড় ও স্টাফ ছিলেন সবাইকে এই পুরস্কার দিচ্ছেন মেসি। ইতোমধ্যে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, সোনায় মোড়ানো এইসব আইফোন কিনতে মেসির খরচ হবে ৭৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা)। ইতোমধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন।

সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে।

একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। এই ব্যাপারে আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ’

বেন আরও বলেন, ‘তিনি (মেসি) বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন। ’

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কারও কাছে হাত পেতে চলবো না: প্রধানমন্ত্রী
Next Article ‘রাশিয়ায় অস্ত্র পাঠাবেন না’, চীনকে জার্মান চ্যান্সেলরের আহ্বান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 4 days ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 5 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?