By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন

Last updated: 2023/11/21 at 2:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার লেবাননের মোকাবেলা করবে বাংলাদেশ। রাজধানীর  বসুন্ধরা  কিংস অ্যারেনায় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্ব র‌্যাংকিংয়ের ২৭তম স্থানে থাকা অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল জামাল ভুইয়ার দল। ১৮৩ তম র‌্যাংকে থাকা বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বিশাল এক ফারাক থাকলেও লেবাননের সঙ্গেও ব্যবধান খুব একটা কম নয়। মধ্যপ্রাচ্যের দলটি ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে রয়েছে। তারপরও নিজেদের মাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলেই হয়তো জয়ের ব্যাপারে কিছুটা আত্মবিশ্বাস দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

যদিও স্বাগতিক কোচের আত্মবিশ^াসে চির ধরাতে পারে রাকিব হোসেন ও সাদ উদ্দিনের উপর আরোপিত নিষেধাজ্ঞা। শুরু থেকেই কাবরেরার একাদশে নিয়মিত খেলে আসছেন রাকিব। তাকে কেন্দ্র  করেই সাধারণত আক্রমণের কৌশল সাজিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ। ছন্দে ছিলেন সাদ উদ্দিনও। মালদ্বীপের বিপক্ষে গোলও করেছিলেন এই দুই ফুটবলার। তাদের না থাকাটা আসন্ন ম্যাচে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে কাবরেরার বিশ^াস যারা দলে আছেন তারা নিজেদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারলে কোন সমস্যা হবে না।

এ পর্যন্ত লেবাবনের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটি খেলেছে ২০১১ সালে বিশ^কাপ বাছাই পর্বে। লেবাননে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে আসলেও ঢাকায় অনুষ্ঠিত ফিরতি লেগে তাদের ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের ওই দলটির বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলেছে গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপে। ওই ম্যাচে ২-০ গোলে হেরে যায় জামালরা।

ম্যাচপুর্ব এক সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ কাবরেরা বলেন,‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে কি ঘটেছে আপনারা জানেন। আমি ওই দিনটিকে ভুলে নতুন একটি দিনে নতুন একটি ম্যাচ খেলতে চাই।

কিছুদিন আগেও আমরা লেবাননের বিপক্ষে খেলেছি। তাদের শক্তিমত্তা সর্ম্পকে আমাদের ধারণা আছে। সেটা বুঝেই আমি ম্যাচ পরিকল্পনা করেছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জ-বাঁশতলা সড়কে শিশুফুল গাছে দুর্ঘটনার আশঙ্কা
Next Article ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?