By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্ববাজারে সোনার দাম এক বছরে সর্বোচ্চ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বিশ্ববাজারে সোনার দাম এক বছরে সর্বোচ্চ
অর্থনীতি

বিশ্ববাজারে সোনার দাম এক বছরে সর্বোচ্চ

Last updated: 2023/03/21 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্ববাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ মিটার) স্বর্ণের দাম পৌঁছেছে ২ হাজার ৯ দশমিক ৭৩ ডলারে; অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১১ হাজার ৫৯০ টাকা ৬৯ পয়সায়। সোমবার এই দামেই যুক্তরাজ্যে কেনা-বেচা হয়েছে স্বর্ণ।

স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী ব্রিটেনভিত্তিক বিভিন্ন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় উপমহাদেশের বাজারে স্বর্ণ ক্রয় বিক্রয়ের জন্য পরিমাপক হিসেবে ‘ভরি’ বা ‘তোলা’ স্বীকৃত হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের স্বীকৃত একক আউন্স। ১১ দশমিক ৬৬ গ্রামকে এক ‘ভরি’ হিসেবে ধরা হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত এক বছরে প্রথমবারের মতো এই পর্যায়ে পৌঁছাল স্বর্ণের দাম। এর আগে সর্বশেষ দাম বেড়েছিল শুক্রবার। ওই দিন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৯৫৫ ডলার বা ২ লাখ ৫ হাজার ৮২২ টাকায়। তারপর সোমবার ঘটল এই মূল্যবৃদ্ধি। শতকরা হিসেবে তিন দিনের ব্যবধানে দশমিক ৩ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম।

তবে স্বর্ণের দামের সাম্প্রতিক এই উল্লম্ফণের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়েও বেশি দায়ী যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক কয়েকটি বৃহৎ ব্যাংকের পতন। গত ১০ মার্চ ধসে পড়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি), তার তিন দিনের মধ্যে একই পরিণতি ঘটে দেশটির অপর ব্যাংক সিগনেচারের ক্ষেত্রেও। এদিকে, সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইসে বিপর্যয়ের কারণে সোমবার ইউরোপের বিভিন্ন ব্যাংকের শেয়ারের দামও কমে গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কেবল সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে ৯ শতাংশ।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কিনেসিসের বিশ্লেষক রুপার্ট রাউলিং এএফপিকে বলেন, ‘গণহারে গ্রাহকদের টাকা তুলে নেওয়াই ব্যাংকগুলোর পতনের জন্য প্রধানত দায়ী। স্বর্ণের বাজারেও প্রভাব ফেলেছে এই ব্যাপারটি। নিজেদের সঞ্চিত অর্থ নিরাপদ রাখতে সমানে স্বর্ণ কিনছে লোকজন, ফলে বাজারে ডলার আসছে বন্যার মতো; স্বর্ণের দামও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হজ গমনেচ্ছুদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রস্তুত
Next Article সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৮
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়

রাজনৈতিক পালাবদলের দিন সুখবর, রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago
অর্থনীতিজাতীয়

আয়কর রিটার্ন জমার সময় আরও ১ মাস বাড়ল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?