By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো

Last updated: 2024/09/13 at 11:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:  কিছুদিন আগে বিশ্ব (পেশাদার) ফুটবলের একমাত্র খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক পূর্ণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তেমনই আরেকটি ইতিহাস গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার, বিশ্বের আর কারও নামে এই কীর্তিটি নেই। যদিও নতুন এই রেকর্ডটি খেলার বাইরের, সামাজিক যোগাযোগামাধ্যমে প্রথম কোনো ব্যক্তি হিসেবে তার ১০০ কোটি অনুসারী হয়ে গেছে।

সামাজিক মাধ্যমের সাতটি প্ল্যাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন অনুসারী পূর্ণ হওয়ার পরই গতকাল (বৃহস্পতিবার) ভক্তদের খুশির খবরটি জানান সিআরসেভেন। এ জন্য তিনি সব পর্যায়ের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। আল-নাসর তারকার সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে, ৬৩৮ মিলিয়ন। এ ছাড়া ফেসবুকে ১৭০ এবং এক্স (সাবেক টুইটার) একাউন্টে তাকে ১১৩ মিলিয়ন মানুষ অনুসরণ করছে।

এ তো গেল এক ধারার প্ল্যাটফর্ম। আগস্টের তৃতীয় সপ্তাহে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে চ্যানেল নিয়ে হাজির হন রোনালদো, যদিও তার সেই একাউন্টটি খোলা হয় চলতি বছরের ৮ জুলাই। পরে ২১ আগস্ট ‘ইউআর’ নামে সংক্ষিপ্ত টাইটেলে খোলা চ্যানেলটিকে অনুসরণের ঘোষণা দিতেই ৯০ মিনিটে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এমন মাইলফলক ইউটিউবের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে ফোর্বস। ক্রমাগত বাড়তে থাকা সেই চ্যানেলে এখন রোনালদোর অনুসারী সাড়ে ৬০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

মূলত ইউটিউবে বাড়তে থাকা অনুসারীর কল্যাণেই  সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা এক বিলিয়নের মাইলফলক পূর্ণ করেছেন। বিশ্বের প্রথম কোনো ব্যক্তি হিসেবে এই ইতিহাস গড়ার বিষয়টি নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে জানান দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি— ১ বিলিয়ন ফলোয়ার্স! এটি শুধু কোনো সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। এটি আমাদের গভীর আবেগ, উদ্যম এবং খেলা ও বাইরের বিষয়ের প্রতি ভালোবাসার স্বীকৃতি।’

তিনি আরও লিখেছেন, ‘মাদেইরার (পর্তুগালে রোনালদোর জন্মস্থান) রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে আমি আমার পরিবার, আপনাদের জন্য খেলেছি। যা আমরা একসঙ্গে বর্তমানে ১ বিলিয়নে পরিণত করেছি। প্রতিটি পদে পদে আপনারা আমার সঙ্গে ছিলেন, উত্থান-পতনে সঙ্গী হয়েছেন। এই জার্নিটি সবাই মিলে একসঙ্গে হয়েছে, আমরা দেখিয়েছি যে অর্জনের কোনো সুনির্দিষ্ট পরিসীমা থাকে না। আমার প্রতি এমন বিশ্বাস, সমর্থন ও জীবনের অংশ হয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

গত মাসে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স কাপে খেলতে নেমে প্রথম কোনো ফুটলবার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোল করেন রোনালদো। তবে এখানেই থামতে চান না ৩৯ বছর বয়সী এই তারকা। তার লক্ষ্য এই সংখ্যাটাকে ১০০০–এ পরিণত করা। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা একসঙ্গে আরও অনেক ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন, ‘আরও সেরা কিছু পাওয়া বাকি, আমরা আরও প্রচেষ্টা অব্যাহত রাখব, জিতব এবং একসঙ্গে ইতিহাস গড়ব।’

সিনিয়র করেস্পন্ডেন্ট September 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নে প্রতি জেলায় কমিটি
Next Article ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?