By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন

Last updated: 2023/02/17 at 4:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে টানা কয়েকদিন প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী থাকার পর ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে সংক্রমিত ব্যক্তির সংখ্যা অনেক বেশি বেড়েছে। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮৫২ জন। এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৮৩ জনের। ফলে দেখা যাচ্ছে এক দিনের ব্যবধানে সংক্রমণ অনেক বেড়েছে। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে সবচেয়ে বেশি ৩১ হাজার ৭০৩ জন আক্রান্ত হয়েছেন জাপানে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৫০২ জন সংক্রমিত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৪ জন মারা গেছেন জার্মানিতে। এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫২৬ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৪ হাজার ৮৯১ জনে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় ৩ লাখ টাকা ছিনতাই
Next Article গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

By Nayon Islam 4 hours ago
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?