By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বে প্রবাসীদের সর্বোচ্চ বেতন সৌদি আরবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিশ্বে প্রবাসীদের সর্বোচ্চ বেতন সৌদি আরবে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিশ্বে প্রবাসীদের সর্বোচ্চ বেতন সৌদি আরবে

Last updated: 2023/07/26 at 5:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য জনপ্রিয় এক গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবাসীদের বেতনও সবচেয়ে বেশি।

ইসিএ ইন্টারন্যাশনালের মাইএক্সপ্যাট্রিয়েট মার্কেট পে সার্ভে শীর্ষক জরিপে বলা হয়েছে, সৌদি আরবে মধ্যম সারির একজন ম্যানেজার বছরে গড়ে ৮৩ হাজার ৭৬৩ পাউন্ড (বাংলাদেশি এক কোটি ১৭ লাখ ৩৩ হাজার টাকার বেশি) আয় করেন; যা বিশ্বে সর্বোচ্চ।

এতে বলা হয়েছে, সৌদি আরবে আগের বছরের তুলনায় তিন শতাংশ কমলেও চলতি বছরে গড় বেতন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ওই জরিপে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাজ্য।

ইসিএ ইন্টারন্যাশনালের পারিশ্রমিক ও নীতিবিষয়ক জরিপের ব্যবস্থাপক অলিভার ব্রাউন সংস্থাটির ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে বলেছেন, সৌদি আরবে তুলনামূলক কম খরচ ও ব্যক্তিগত কর প্রদানের সুবিধা না থাকায় সামগ্রিক প্যাকেজ মূল্য আরও বেশি সাশ্রয়ী হয়ে উঠছে

জরিপে বলা হয়েছে, যুক্তরাজ্য ও জাপানের মাঝে প্রবাসীদের বেতনের ব্যবধান বেড়েছে। তবে যুক্তরাজ্যে প্রবাসীদের গড় প্যাকেজ যেমন, কর, বাসস্থান, আন্তর্জাতিক স্কুল ও অন্যান্য খাতে বার্ষিক ৪ লাখ ৪১ হাজার ৬০৮ পাউন্ডের মতো খরচ হয়। যদিও এই খরচের মাত্র ১৮ শতাংশ আসে কেবল বেতন থেকে।

বিশ্বে প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় পতন হওয়া সত্ত্বেও প্রবাসী শ্রমিকদের পাঠানোর ক্ষেত্রে বিশ্বে পঞ্চম ব্যয়বহুল শহর হংকং। আগের বছরের তুলনায় হংকংয়ের তিন ধাপ উন্নতি ঘটেছে। র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬তম। আর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে জাপান, ভারত ও চীন যথাক্রমে দুই, তিন এবং চার নম্বর স্থানে রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিরাপত্তার কথা ভেবে শিক্ষকদের ফিরে যেতে বললেন শিক্ষামন্ত্রী
Next Article চার কর্মদিবস পর পুঁজিবাজারে থামল পতন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?