By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বুধবার থেকে শুরু টানা চার দিনের সরকারি ছুটি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বুধবার থেকে শুরু টানা চার দিনের সরকারি ছুটি
জাতীয়

বুধবার থেকে শুরু টানা চার দিনের সরকারি ছুটি

Last updated: 2025/09/30 at 3:16 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আগামী বুধবার (১ অক্টোবর) থেকে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির মিলনে এই টানা ছুটি উপভোগ করতে পারবেন তারা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছে সরকারি দফতর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
তবে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ম কিছুটা ভিন্ন। অনেক বেসরকারি অফিস শনিবার খোলা থাকে, ফলে সেখানে কর্মীরা তিন দিনের ছুটি পাবেন। প্রতিষ্ঠানভেদে ছুটি বাড়তিও হতে পারে।
অন্তর্বর্তী সরকারের সময় ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারিত হয়েছে—একটি সাধারণ, একটি নির্বাহী আদেশে। গত বছরের অক্টোবরেও একইভাবে চার দিনের ছুটি ভোগ করেছিলেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির সুবিধা এবার সবচেয়ে বেশি পাচ্ছে স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের ছুটি হবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটি আরও বেশি, অর্থাৎ ১০ দিনের পূজার ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ১২ দিনের ছুটি থাকবে।
তবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটি সীমিত রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজার ছুটি মাত্র দুই দিন—১ ও ২ অক্টোবর।

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
Next Article ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 2 hours ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?