By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বুধবার প্রবীণ সাংবাদিক কাওছার হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > বুধবার প্রবীণ সাংবাদিক কাওছার হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

বুধবার প্রবীণ সাংবাদিক কাওছার হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী

Last updated: 2024/10/01 at 1:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক, পৌরসভার ভাইস চেয়ারম্যান ও গরীবের ডাক্তার আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন এর বুধবার ৩য় মৃত্যু বার্ষিকী। ডাঃ এ কে এম কাওছার হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
২০২১ সালে ২রা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় বর্ষীয়ান সাংবাদিক আলহাজ্ব এ কে এম কাওছার হোসেন ভেড়ামারা মধ্যবাজার সরকারি গালর্স স্কুল পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। জীবিতাবস্থায় ডাঃ এ কে এম কাওছার হোসেন একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। সমাজে নির্ভেজাল ভাল মানুষ হিসেবে তিনি স্বীকৃতি লাভ করে পরিচিত ও সাংবাদিক মহলে শ্রদ্ধা ও ভালবাসার স্থান লাভ করেন। খুবই বিনয়ী ও অমায়িক ব্যবহারের ব্যক্তিত্ব ছিলেন।
আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন সাংবাদিকতায় এক কিংবদন্তী মহাপুরুষ। দেখতে দেখতে পেরিয়ে গেছে তিন বছর। ২০২১ সালে ২রা অক্টোবর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন মৃত্যু আজও স্তম্ভিত করে ভেড়ামারাবাসীকে। তার মৃত্যুর পর জানাযায় অংশ নিতে হাজার হাজার মানুষের স্রোতধারা তৈরি হয়েছিল ভেড়ামারা সরকারি কলেজ মাঠে। তার প্রতি মানুষের এমন হৃদয়স্পর্শী ভালোবাসা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সৎ ও ন্যায়ের এক উন্নত দৃষ্টান্ত আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন। এ দেশের একজন পরিচ্ছন্ন সাংবাদিক নেতা। উনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতেন। কোন অহংকার বা লোভ লালসা তার মাঝে ছিল না।
একজন মাটির মানুষ, যার মাঝে কোন লোভ ছিল না। পদের কাঙাল ছিলেন না তিনি। পৌরসভার তিনবার নির্বাচিত তৎকালীন কমিশনার, পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালিন সময় তার নির্বাচনী এলাকায় পায়ে হেঁটে নির্বাচনের প্রচার করেছেন। যে যখন যা দিয়েছে তাই খেয়ে আবার প্রচারণায় নেমেছেন। তাই হয়তো তিনি আজো মানুষের কাছে শ্রদ্ধার মানুষ হিসেবে বিরাজ করছেন। প্রবীণ সাংবাদিক ও বিশিষ্টজনেরা মনে করেন, সৎ, আদর্শ ও ন্যায়ের অনুস্মরণীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন ডাঃ এ কে এম কাওছার হোসেন। তার সময়ে সাংবাদিক চর্চারও ভালো পরিবেশ ছিল। বর্তমানে তারা সে পরিবেশ ও জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। ডাঃ এ কে এম কাওছার হোসেন বেঁচে থাকলে সাংবাদিক চর্চায় আরো এগিয়ে যেত বলে মনে করছেন তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক এমপি গিনি ও জ্যাকব গ্রেফতার
Next Article ভেড়ামারায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও পথসভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?