By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বুধহাটায় দেদারসে চলছে স্বর্ণের বন্ধকী ব্যবসা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > বুধহাটায় দেদারসে চলছে স্বর্ণের বন্ধকী ব্যবসা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বুধহাটায় দেদারসে চলছে স্বর্ণের বন্ধকী ব্যবসা

Last updated: 2024/02/17 at 7:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বৃহৎ বাণিজ্যিক এলাকা বুধহাটা বাজারে স্বর্ণ ব্যবসায়ীদের রমরমা বন্ধকী ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরকারি নিয়ম-কানুনকে তুয়াক্কা না করে স্বর্ণ বন্ধক রেখে চড়াদামে সুদ আদায়ের অভিযোগ উঠেছে বুধহাটা বাজারের জুয়েলারি ব্যবসায়ীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় মোটা আংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একদিকে যেমন স্বর্ণ ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে নিজেদের ইচ্ছেমতো স্বর্ণের বন্ধকী ব্যবসাও চালিয়ে যাচ্ছেন। স্বর্ণ বেচাকেনা ও কারিগরদের জন্য ডিলিং লাইসেন্স সহ ব্যবসা প্রতিষ্ঠানের একাধিক লাইসেন্স গ্রহণ করা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক হলেও কোনটাই নেই স্বর্ণের ব্যবসায়ীদের। শুধুমাত্র স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে যাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
সোনা-রুপা বন্ধক রাখার জন্য বাংলাদেশ সরকার সুরক্ষিত লেনদেন আইন ২০২৩ প্রণয়ন করলেও এ আইনকে তোয়াক্কা করেন না বুধহাটা বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট প্রশাসন তথা কর্তৃপক্ষের নজরদারী না থাকায় স্বর্ণ ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন স্বর্ণের বন্ধকী ব্যবসা। স্থানীয়রা জানান, জরুরী অর্থের প্রয়োজনে স্বর্ণ বন্ধক রাখলে একদিকে যেমন দাম অনুযায়ী অর্ধেকের ও অধিক কম ঋণ পাওয়া যায়, অন্যদিকে সুদের হার ও দিতে হয় অনেক বেশি। কয়েক বছর পর শত কষ্ট করে সুদসহ বন্ধকী ঋণ পরিশোধ করলেও বন্ধকী স্বর্ণ  উদ্ধার করতে বেগ পেতে হয় গ্রাহকদের।
স্থানীয় ভুক্তভোগী গ্রাহক আলমগীর হোসেন জানান, অতি প্রয়োজনে জরুরী ভিত্তিতে নগদ অর্থের প্রয়োজনে নিজের স্ত্রীর কানের স্বর্ণ বুধহাটা বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর নিকট বন্ধক রেখেছিলেন তিনি। কয়েক বছরের মধ্যে সুদ সহ ঋণের টাকা পরিশোধ করেন তিনি। তবে স্বর্ণ ফেরত দেওয়ার সময় চালাকি করে স্বর্ণ ব্যবসায়ী কম ওজনের অনুরূপ স্বর্ণের কানের ফিরিয়ে দেন।
বন্ধক রাখার সঠিক কাগজপত্র বা প্রমাণ না থাকায় আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জেলা শাখা থেকে জানানো হয়েছে, সোনা কেনাবেচা করার জন্য ডিলিং লাইসেন্স করা বাধ্যতামূলক। তবে ডিলিং লাইসেন্স থাকুক বা না থাকুক, নিয়মনীতি না মেনে স্বর্ণের বন্ধকী ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনিতে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ
Next Article আশাশুনির বুড়িয়ায় শ্রীশ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 16 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 22 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 25 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 31 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?