By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের

Last updated: 2024/11/25 at 3:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। চতুর্থ দিনের তৃতীয় সেশনে অ্যালেক্স ক্যারির বোল্ডের মাধ্যমে ২৩৮ রানে থামে অজিদের ইনিংস। এতেই ভারত ম্যাচ জিতে নেয় বড় ব্যবধানে।

তৃতীয় দিন শেষে অবশ্য জয়ের কাছেই ছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানে ভর করে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। বড় লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পড়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের করা ১৫০ রানের জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট হলে ভারত ৪৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত যশস্বী জয়সওয়ালের ১৬১ ও বিরাট কোহলির ১০০ রানের সুবাদে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান। বড় লক্ষ্য তাড়ায় বুমরা ও সিরাজের তোপে ৩ উইকেট হারিয়ে ১২ রান তুলে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনেও চলে পেসারদের দাপট। উসমান খাজা ও স্টিভ স্মিথকে তোলে নেন সিরাজ। ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। ষষ্ঠ উইকেট জুটিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ ৮২ রান যোগ করেন। ১৬১ রানে এই জুটি ভাঙেন বুমরা। ৮৯ রান করেন হেড। হেডের বিদায়ের কিছুক্ষণ পর মার্শও বিদায় নেন।
নিতিশ কুমারের বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন মার্শ।
শেষদিকে অ্যালেক্স ক্যারি একাই লড়ে যান। তাতে অবশ্য বড় হার এড়াতে পারেনি তার দল। শেষ ব্যাটার হিসেবে হার্ষিত রানার বলে আউট হওয়ার আগে ৩৬ রান করেন ক্যারি।

প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা বুমরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন। সিরাজের শিকারও ৩ উইকেট। এছাড়া এছাড়া ওয়াশিংটন সুনদর ২টি ও নিতিশ কুমার ও হার্ষিত রানা ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল ১–০ ব্যবধানে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০২৩ সালে দিনে গড়ে ১৪০ নারী নিহত হয়েছে সঙ্গী বা আত্মীয়ের হাতে
Next Article অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক জয়ে ৪৬ বছরের রেকর্ড ভাঙল ভারত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?