By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বৃষ্টিতে মোংলা বন্দরে খালাস হচ্ছেনা গম ও সার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বৃষ্টিতে মোংলা বন্দরে খালাস হচ্ছেনা গম ও সার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বৃষ্টিতে মোংলা বন্দরে খালাস হচ্ছেনা গম ও সার

Last updated: 2024/08/01 at 8:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সাগর ও সুন্দরবন উপকূলের মোংলার জনজীবন। বুধবার (৩১জুলাই) রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে বৃহস্পতিবার (১আগষ্ট) বিকেল পর্যন্ত। এতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দূর্ভোগ বেড়েছে মানুষের। ভারী বৃষ্টির কারণে মোংলা বন্দরে অবস্থানরত অন্তত পাঁচটি জাহাজে বিদেশ থেকে আনা গম ও সার খালাস করা সম্ভব হচ্ছেনা। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বন্দরে আসা বাণিজ্যিক জাহাজের সংশ্লিষ্ট এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, বৈরী আবহওয়ায় মোংলা বন্দরের পাঁচটি বিদেশি জাহাজ হতে খাদ্যপণ্য ও সার খালাস করা সম্ভব হচ্ছেনা। পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজসহ মোট ১২টি জাহাজ অবস্থান করছে। এরমধ্যে দুইটি গমের ও তিনটি সারের জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হয়নি। অন্যান্য পণ্যের ক্ষতি হবেনা বলেই বাকি সাতটি জাহাজ থেকে বৃষ্টির মধ্যেও পণ্য খালাস চলছে।

মোংলা বন্দরে আসা লাইব্রেরিয়া পতাকাবাহী খাদ্যপণ্য গমের জাহাজ এম,ভি প্রটেক্টর এসটি রাফায়েল ও মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম,ভি এলিন কারেজ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট রেনু শিপিংয়ের সহকারি ব্যবস্থাপক কাজী মাহাবুবুল হক শুভ জানান, গতত ১লা জুলাই মোংলা বন্দরের হাড়বাড়িয়ার-০৫ নম্বর বয়ায় ২১হাজার ৮০০মেট্টিক টন গম নিয়ে এম,ভি প্রটেক্টর এসটি রাফায়েল এবং ১৬জুলাই এম,ভি এলিন কারেজ ২২হাজার মেট্টিক টন গম নিয়ে হাড়বাড়িয়া-০৬ নম্বর বয়ায় অবস্থান নেয়। সুন্দরবন সংলগ্ন পশুর নদীর জয়মনির ঘোল এলাকায় ‘মোংলা সাইলো’ নামে সরকারি খাদ্য গুদামে এই গম খালাস করা হচ্ছিল। কিন্তু বুধবার থেকে ভারী বৃষ্টি হওয়ায় এই দুইটি জাহাজ থেকে গম খালাস বন্ধ রাখা হয়েছে।

এদিকে একই কারণে বন্ধ রয়েছে হংকং পতাকাবাহী এম,ভি গ্রেট ইন্টালিজেন্ট, লাইব্রেরিয়া পতাকাবাহী এম,ভি বাও ইয়াং ও পানামা পতাকাবাহী এম,ভি ফেডারেল ইবুকি জাহাজ থেকে ড্যাপ ও ইউরিয়া সার খালাসও। এমভি বাও ইয়াং জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিংয়ে’র ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম জানান, গত ২৬জুলাই মরোক্ক থেকে ২৭হাজার ৬০০মেট্টিক টন সার নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি। প্রায় অর্ধেক সার খালাস করার পর বুধবার রাতে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে খালাস কাজ বন্ধ রাখা হয়েছে। অন্য দুইটি জাহাজেও সার খালাস বন্ধ রাখা হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট শিপিং এজেন্টের প্রতিনিধিরা বলেন, এতে করে ক্ষতিগ্রস্থ হবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগের ৩, ৪ ও ৫ নম্বর সতর্ক সংকেতের সময়ও বন্দরের কার্যক্রম স্বাভাবিকসহ অবস্থান করা জাহাজে পণ্য খালাস বোঝাইয়ের কাজ চলমান থাকে। তবে ভারী বৃষ্টির সময় জাহাজে থাকা খাদ্য পণ্য নষ্ট হওয়ার শংকায় সংশ্লিষ্ট আমদানিকারক ও জাহাজের শিপিং এজেন্টরা পণ্য খালাস কাজ বন্ধ রাখেন। তবে এই সময় মেশিনারিজ, ক্লিংকার, গ্যাস ও কন্টেইনার পণ্য খালাস কাজ চলছে বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে আইজীবীদের বিক্ষোভ মিছিল
Next Article গোপালগঞ্জে সড়ত দুর্ঘটনায় নিহত ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 seconds ago
খুলনামহানগর

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে–মুহাম্মদ আবদুল্লাহ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 seconds ago
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?