By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বৃষ্টি ও বন্যার কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বৃষ্টি ও বন্যার কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৃষ্টি ও বন্যার কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

Last updated: 2023/07/30 at 6:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রোববার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছর বন্যা ও বৃষ্টি বেশি হওয়ায় মশা বেড়েছে, আর মশা বাড়ায় ডেঙ্গুও বেড়েছে। তবে, সরকার ডেঙ্গুর চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আজ রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে দুইশর বেশি লোক মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা-উপজেলা থেকে শুরু করে বড় বড় শহরে এবং মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গাতেই ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা আছে। ডাক্তার-নার্সদের ডেঙ্গুর চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং এক সময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।’

জাহিদ মালেক বলেন, ‘বর্তমান সরকার সুনামগঞ্জের মতো হাওর এলাকার চিকিৎসার মান বাড়াতে কাজ করে যাচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী এসময় বিএনপির রাজনীতি নিয়ে বলেন, ‘বিএনপি দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে কখনও কাজ করে না। তারা সংবিধান মানে না এবং এখনও রাজপথে গাড়ি পোড়ায়। তাদের হাতে দেশ নিরাপদ নয়।’

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমাম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দক্ষিণ সিটির ৯ খাল থেকে হাজার টন বর্জ্য অপসারণ
Next Article চট্টগ্রাম বন্দরে ইতালিয়ান নৌবাহিনীর জাহাজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?