যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় ভারত থেকে আমদানিকৃত পন্যবাহী WB-11,D-0397 নম্বরের একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে ভারতীয় একটি ট্রাকে তল্লাশি অভিযান চালানো হয়।
এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা WB-11,D-0397 নম্বরের ট্রাকটির ভেতর থেকে অবৈধ নেশা জাতীয় ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে করে। অভিযানে আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে (ট্রাক চালক) আটক করা হয়।
আটক আনার গাজী ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার মনিগ্রামের সুখপুকুর এলাকার হাজরা গাজীর ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত ১৬০০ পিস অবৈধ নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ভারতীয় নাগরিক আনার গাজির নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত