By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোলে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোলে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বেনাপোলে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা

Last updated: 2023/12/09 at 4:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় যশোরের বেনাপোলে দুই দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ ১৮০ এবং ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। গত দুইদিন আগে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০-৯০ এবং দেশি ১০০-১১০ টাকা কেজি দরে।

এদিকে কাস্টমস সুত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রতি মেট্রিক টন পেয়াজের এলসি মুল্য ছিল ৮০০ ডলার।এই মূল্যে গত এক মাস ভারত থেকে সাড়ে ৫ শ’ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে। যার সর্বশেষ গত ৫ ডিসেম্বর ৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি রূপালী এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করে। গত বৃহস্পতিবার এক পত্রের মাধ্যমে ভারত সরকার সে দেশে পেয়াজ সংকট দেখিয়ে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাংলাদেশে পেয়াজ রফতানী বন্ধের ঘোষনা দিয়েছেন।

আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকালে বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ অফিস সূত্রে জানা গেছে, গত এক মাসে ভারত থেকে সাড়ে ৫ শ’ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। যার মধ্যে সর্বশেষ ৫ ডিসেম্বর ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে রূপালী এন্টারপ্রাইজের মালিক মিন্নু মিয়া।

কিন্তু গত দুই দিনের ব্যবধানে ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি ও দেশি পেঁয়াজের মজুদ কম থাকার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

বেনাপোল বাজারে সরেজমিনে গিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকায়। কিন্তু গত দুই দিন ধরে পাইকারি বাজারের দাম গিয়ে ঠেকেছে পাঁচ হাজার ২০০ থেকে ৫ হাজার ৬০০ টাকায়। পেঁয়াজের বাজার লাগামহীন বেড়ে যাওয়ায় হতাশ ব্যবসায়ী ও ক্রেতারা।

বাজারে হঠাৎ কেজিতে ৫০-৬০ টাকা দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। দাম বৃদ্ধির ফলে বাজারে পেঁয়াজ বিক্রি কমে গেছে।

বেনাপোল বাজারে পেঁয়াজ কিনতে আসা কামাল হোসেন বলেন, ‘পেঁয়াজের বাজার এভাবে বাড়তে থাকলে আমাদের নিম্ন আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। কয়েক দিন পরপরই এভাবে বাড়ছে পেঁয়াজের বাজারদর। দুই দিন আগেও ৮৫-৯০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আজ বাজারে এসে দেখি দেশি পেঁয়াজ ১৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকা কেজি। এভাবে হলে আমরা অল্প আয় দিয়ে বাঁচব কী করে?’

আর এক ক্রেতা জামাল হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে কোনো তদারকি না থাকায় সমস্যায় পড়ছেন তারা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।

বেনাপোল বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. শুকুর আলী বলেন, দুই-তিন দিন ধরে প্রতি মণ তিন হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছিল।এখন সেই পেঁয়াজের দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ কেজিতে বেড়েছে ৪৫-৫৫ টাকা। তবে পাইকারি বাজারে আমদানি কম ও ভারতীয় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে পেঁয়াজের বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে বলে মনে করেন তিনি। এতে তাদের বিক্রিও নেমেছে অর্ধেকে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধে উপ সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান,ভারত থেকে পেঁয়াজ আমদানির ধীরগতির কারনে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ। গত এক মাসে ভারত থেকে সাড়ে ৫ শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় জমিতে পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। ওই পেঁয়াজ বাজারে আসতে কমপক্ষে আরো দুই মাস সময় লাগবে। নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় সাত জয়িতাকে সম্মাননা প্রদান
Next Article গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩১০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?