বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীপুরের তরিকুল ইসলাম শাহিনুরের বাসার নিচ তলায় শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির দেওয়াল ও বাইরের প্রাচির ভেঙে পড়ে যায় এবং বোমের শব্দে বাড়ির আশেপাশেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে দেখা যায় শাহিনুর পিতা ইরফান আলীর বাড়ি বোমা বিস্ফোরণে ঘর ও প্রাচীর তছনছ হয়ে গেছে। তাৎক্ষণিক পোর্ট থানা ও শার্শা পুলিশ ইনচার্জ মামুন খান এবং ফায়ার সার্ভিস উক্ত স্থানে আসে এবং বিস্ফোরণ স্থানটি নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা এই বোমা রেখেছিলো বা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি।
পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, কে বা কারা এই বোমা রেখেছিলো বা কিভাবে ঘটেছে এখনও জানা যায়নি। তবে জোর তদন্ত চলছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত