By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্রের খুটির জোর কোথায়?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্রের খুটির জোর কোথায়?
যশোর

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্রের খুটির জোর কোথায়?

Last updated: 2025/12/27 at 5:12 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পালের খুটির জোর কোথায়?কাউকে তোয়াক্কা না করে আমদানিকৃত পণ্য খালাসে ব্যাপক অনিয়ম ও সিএন্ডএফ ব্যবসায়ীদের জিম্মি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন। তার এ সমস্ত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা । ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষ আদায়ের সাথে সহযোগী হিসেবে কাজ করছেন প্রশাসনিক রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে উদ্ভাব চন্দ্র বলেন, উপরের কোন কর্মকর্তা এবং সাংবাদিকরা আমার নামে লিখে কেউ কিছু করতে পারবেনা। আমার হাতে রাঘব বোয়াল আছে। যা কামাই করি তার একটি অংশ নিয়মিত সেখানে চালান করি। সে জন্য আমাকে কেউ কিছু করতে পারবেনা।
রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের বেনাপোল কাস্টমস হাউসের ৪ নম্বর শুল্কায়ন গ্রুপের দায়িত্ব থাকলেও তিনি সেখানে ঠিকমত দায়িত্ব পালন করেন না। অফিস টাইমে মাত্র দেড় ঘন্টা শুল্কায়নের কাজ করেন তিনি। বাকি সময়টা তিনি ঘুষখোর রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্রের সাথে অনিয়ম ও ঘুষ আদায়ের কাজ করে থাকেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। যার ফলে এ বন্দরে বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা সহ হাউজের চার নম্বর শুল্কায়নের কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র পাল যোগদান করার পর বেনাপোল বন্দরের তিন নম্বর পরীক্ষণ গ্রুপের দায়িত্বে রয়েছেন। এখানে দায়িত্ব পাওয়ার পর প্রশাসনিক সুপার শফিকুল ইসলামের সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। ফাইল প্রতি তার চাহিদা মতো টাকা না দিলে তিনি ওই সমস্ত ফাইলে স্বাক্ষর করেন না। এমনকি তিনি মালামাল পরীক্ষণে যান না । আর আমদানি করা মাল দেখতে গেলেও তার চোখে নানা অনিয়ম ধরা পড়ে । এটা হবে না ওটা হবে না এটা করা যাবে না ওটা করা যাবে না । নানান অজুহাত দেখাতে থাকে যাতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। এতে করে এ বন্দর দিয়ে আমদানিকারকরা পন্য আমদানি করতে নিরুৎসাহিত হচ্ছেন।
ব্যবসায়ীরা আরও জানান, পচনশীল পন্য সাধারণত সব শুল্ক স্টেশনের কমিশনার স্যারের কাছে আবেদনের মাধ্যমে ভারতীয় গাড়ি থেকে বাংলাদেশী গাড়িতে খালাস করে থাকেন। এখানে রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র পালের কথা হলো ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে খালাস করতে হলে ট্রাকপ্রতি তাকে ১০ হাজার টাকা করে দিতে হবে। অন্যথায় গাড়ি থেকে গাড়িতে খালাস হবে না। তার এই সব অনিয়মের বিরুদ্ধে কোন অফিসার প্রতিবাদ করলে সুপার শফিকুল এর পরামর্শে তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ করে তাকে অন্যত্র বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় । এসব নানা অনিয়মের কারণে আজ বেনাপোল বন্দর থেকে আমদানিকারকরা মুখ ফিরিয়ে নিয়ে অন্য বন্দরে চলে যাচ্ছে।
বেনাপোল কাস্টমসের দু-একজন কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমদানিকারকরা এ বন্দর থেকে পচনশীল বা ফল জাতীয় পণ্য আমদানি করা প্রায় বন্ধ করে দিয়েছেন।
বাগেরহাটের পান ব্যবসায়ী সরাফত ইসলাম জানান, আমি গত আট বছর যাবৎ বেনাপোল বন্দর দিয়ে পান জাতীয় পণ্য আমদানি করে আসছি। এই আমদানি করা পণ্য আমরা বাগেরহাট ও খুলনা সহ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্রি করে থাকি। কিন্তু বর্তমান বেনাপোল বন্দর দিয়ে পান আমদানি করতে গিয়ে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র পালের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। কাস্টমসের দু-একজন কর্মকর্তা বিভিন্ন অজুহাতে নানাভাবে হয়রানি করে আমাদেরকে আমদানি করতে নিরুৎসাহিত করছেন। আবার গাড়ি প্রতি মোটা অংকের টাকা দিলে কোন সমস্যা হচ্ছে না । কিন্তু আমার কথা হল এক গাড়ি পান আমদানি করে বিক্রি করে হয়তো ১০ থেকে ১৫ হাজার টাকা আমাদের লাভ থাকে। অথচ ওই কাস্টমস কর্মকর্তা যদি গাড়ি প্রতি ১০ হাজার টাকা করে দাবি করে তাহলে আমরা এই টাকা কোথা থেকে দিবো? কাস্টমস কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেনাপোল বন্দর দিয়ে এখন আমি পান আমদানি বন্ধ করে দিয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে বেনাপোলের একজন সিএন্ডএফ প্রতিনিধি জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানিকারকরা কাঁচামাল আমদানি করতে চাচ্ছে না। আগে যেখানে প্রতিদিন ৫০-৭০ গাড়ি বিভিন্ন ধরনের কাঁচামাল এবং ফল জাতীয় পণ্য আমদানি হতো। এখন সেখানে ১০-১৫ গাড়ি কাঁচামাল জাতীয় পণ্য আমদানি হচ্ছে ।এসব আমদানি পণ্য এখন সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আমদানি করছেন আমদানি কারকরা।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি না করার কারণ জানতে চাইলে এ ব্যবসায়ী আরও বলেন, বেনাপোল কাস্টমসে হাউজে বর্তমান কাজে অনেকটা স্বচ্ছতা ফিরে আসলেও দু-একজন ঘুষখোর কর্মকর্তার খিদে মেটাতে গিয়ে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই দু’একজন কর্মকর্তা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কথা ঠিকমতো পালন করছেন না । তারা রাজস্ব আদায়ের দিকে নজর না দিয়ে নিজের পকেট ভারি করার কাজে ব্যস্ত সময় পার করছেন। আমরা যারা কাঁচামলের কাজ করে থাকি তারা এখন সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছি পরীক্ষণ গ্রুপ ৩ এর রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্রের দ্বারা। তিনি কোন কাঁচামাল বন্দরে প্রবেশ করলে নানামুখী হয়রানি করে থাকেন । গাড়ি-প্রতি মোটা অংকের টাকা দাবি করেন তিনি। কিন্তু তাদের চাহিদা মোতাবেক টাকা দিতে গেলে আমাদেরকে আমদানিকৃত পন্যে অনিয়ম করতে হয়। আর অনিয়ম করলে তখন আরো বেশি বিপদ । এজন্য আমরা স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করছি কিন্তু পরীক্ষন গ্রুপ ৩ এর রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র পাল আমাদের অসহযোগিতা করছেন। তিনি আমাদেরকে নানাভাবে হয়রানি এবং আমদানি করতে নিরুৎসাহিত করছেন।
রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র পালের মুঠো ফোনে কথা বললে তিনি জানান, আপনাদের এই অভিযোগ সঠিক নয়, আমি কোন ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষের টাকা নেয় না। আপনারা রিপোর্ট করলে করতে পারেন, এই রিপোর্টে আমার কোন যায় আসে না ।
বেনাপোল কাস্টমস এর প্রশাসনিক রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের সহযোগিতায় এই রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র তার এই নানামুখী হয়রানী গুলো চালিয়ে যাচ্ছেন। রাজস্ব কর্মকর্তা উদ্ভাব চন্দ্র তিনি শুধু আমদানিকারক বা আমাদের ক্ষতি করছে না। তিনি দেশের ও ক্ষতি করছেন। তিনি রাজস্ব আদায়ে বাধাগ্রস্থ করছেন। যাতে সরকার বিপাকে পড়ে। গত এক মাসে এভাবে তিনি ৩ নম্বর পরীক্ষন গ্রুপ থেকে প্রায় ২৫ জন সিএন্ডএফ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা উৎকোচ আদায় করেছেন। এসব টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করতে তার নিজস্ব দুজন লোক নিয়োগ দেয়া আছে। তারা হলেন ফল ব্যবসায়ি শামিমের কর্মচারী তৌহিদ ও জিয়া নামে দুটি ছেলে। তারা তার এই ঘুষের টাকা আদায় করে থাকেন। ঘুষের এই টাকার ৪০ শতাংশ দেয়া হয় প্রশাসনিক সুপার শফিকুল ইসলামকে।
নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল সি এন্ড এফ এজেন্টের এক নেতা জানান, আমরা পরীক্ষণ গ্রুপ ৩ এর রাজস্ব কর্মকর্তা এবং শুল্কায়ন গ্রুপ ৪ এর রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে বারবার বেনাপোল কাস্টমস এর উর্ধ্বতন কর্তৃপক্ষে বলেছি তিনি আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তাদের দুজনকে সেখানে থেকে অন্যত্র বদলী করা হচ্ছে না। আসলে এটা খুবই দুঃখজনক। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে অপসারণ করা উচিত বলে আমি মনে করি।
এ ব্যাপারে কাস্টমস কমিশনার আবু হোসেন মোহাম্মদ খালিদ বলেন, বিষয়টা আমি ক্ষতিয়ে দেখছি। সত্য হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টা করছি বেনাপোল কাস্টমসে স্বচ্ছতা ফিরিয়ে আনতে। হয়তো শতভাগ স্বচ্ছতা পারব না তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি স্বচ্ছতা ফিরিয়ে আনতে। তিনি আরো বলেন বেনাপোল কাস্টমস হাউজে আমদানি হয়তো কিছুটা কম হচ্ছে তবে কাজের গতি অনেকাংশে বেড়েছে।

জন্মভূমি ডেস্ক December 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
Next Article অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 1 week ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?